এমপি আনার অপহরণ মামলার প্রতিবেদন ৮ আগস্ট

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » এমপি আনার অপহরণ মামলার প্রতিবেদন ৮ আগস্ট
শনিবার, ৬ জুলাই ২০২৪



এমপি আনার অপহরণ মামলার প্রতিবেদন ৮ আগস্ট

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে হত্যার উদ্দেশ্যে অপহরণ মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৮ আগস্ট দিন ধার্য করেছেন আদালত।

আজ বৃহস্পতিবার মামলার তদন্ত প্রতিবেদন দাখিলের দিন ধার্য ছিল। এদিন মহানগর গোয়েন্দা (ডিবি) সংস্থা প্রতিবেদন দাখিল করেনি। এজন্য ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিষ্ট্রেট মাহবুবুল হক প্রদিবেদন দাখিলের জন্য নতুন এ দিন ধার্য করেন।
এ মামলায় এখন পর্যন্ত সাতজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছে সৈয়দ আমানুল¬াহ আমান ওরফে শিমুল ভূঁইয়া, তানভীর ভূঁইয়া,সিলিস্তি রহমান, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাইদুল করিম মিন্টু, ঝিনাইদহ জেলা আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক কাজী কামাল আহমেদ বাবু ওরফে গ্যাস বাবু, মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলী। তাদের মধ্যে মিন্টু ছাড়া ছয়জনই দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন। বর্তমানে আসামিরা কারাগারে রয়েছেন।

সূত্র: বাসস

বাংলাদেশ সময়: ০:২৭:৪২   ৩১৩ বার পঠিত   #  #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


বিএনপি কর্মী হত্যাচেষ্টা মামলায় মৌলভীবাজারের সাবেক এমপি সুলতান মনসুর গ্রেপ্তার
রবীন্দ্রনাথের গ্রাফিতি মোছার চেষ্টা: রিমি ও সুজন কারাগারে
নিউ গিনি প্রোপার্টিজে হামলা ও ভাঙচুরের মামলায় প্রধান আসামির জামিন
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
প্লট বরাদ্দে দুর্নীতি নিউগিনি প্রপার্টিজে হামলা ও ভাঙচুর: প্রধান আসামির জামিন
জুলাই হত্যা মামলায় সাবেক এমপি হাসনাত আবদুল্লাহর ছেলে মঈনউদ্দিন ফের গ্রেপ্তার
ব্লগার নিলয় হত্যা মামলায় সাক্ষ্য দিলেন ময়নাতদন্তকারী চিকিৎসক
এমপি গাজী নজরুলের জামিন আবেদন নামঞ্জুর
শিল্পকলা একাডেমির দেয়ালে রবীন্দ্রনাথের প্রতিকৃতি মোছার চেষ্টা: ৪ জনের রিমান্ড আবেদন
হত্যাচেষ্টা মামলায় জামালপুরের সাবেক এমপি নূর মোহাম্মদ গ্রেপ্তার

Law News24.com News Archive

আর্কাইভ