আদালতে নথি জালিয়াতির অভিযোগে পেশকার আটক

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » আদালতে নথি জালিয়াতির অভিযোগে পেশকার আটক
শুক্রবার, ৫ জুলাই ২০২৪



খন্দকার মোজাম্মেল হক জনি।

বিচারকের আদেশ জালিয়াতির অভিযোগে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের এক বেঞ্চ সহকারীকে আটক করা হয়েছে।

বুধবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর আদালত স্বপ্রণোদিত হয়ে খন্দকার মোজাম্মেল হক জনি নামে ওই আদালতের বেঞ্চ সহকারীকে আটকের নির্দেশ দেন।

ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের নাজির মো. রেজুয়ান খন্দকার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিকাল ৪ টার দিকে এজলাস চলাকালীন তাকে আটকের নির্দেশ দেন বিচারক। এ বিষয়ে রাজধানীর কোতোয়ালি থানায় মামলা প্রক্রীয়াধীন।

কোতোয়ালি থানার ওসি মাহফুজুর রহমান বলেন, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্টের বিচারক আমাকে ফোন দিয়েছিলেন। একজনকে নথি জালিয়াতির ঘটনায় আটক করা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন।

বাংলাদেশ সময়: ১:০৭:২৯   ২৫৩ বার পঠিত   #  #




জেলা জজ কোর্ট’র আরও খবর


আদালতে হাতকড়া ও লিফট নিয়ে ক্ষোভ প্রকাশ করলেন পলক
শেখ হাসিনাসহ ৩৪ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি পিছিয়ে ২৬ অক্টোবর
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: ‘জামিন পেলে সমাজে বিরূপ ধারণা সৃষ্টি হবে’, গাজী নজরুলের বিষয়ে বিচারক
নিউ গিনি প্রপার্টিজ ভাঙচুর: তিনজন কারাগারে, তিনজন রিমান্ডে
নতুন মামলায় গ্রেপ্তার ঢাবি অধ্যাপক জামাল উদ্দিন
দ্বিতীয় স্ত্রী মরিয়মের আত্মহত্যা: আপসনামা দাখিলের পরও সাবেক এমপি গাজী নজরুলের জামিন নামঞ্জুর
চাঁদা না পেয়ে গুলি ও মারধর: বহিষ্কৃত যুবদল নেতা সাইমন কারাগারে
আদালত থেকে আবারও কৌশলে পালালেন আসামি শরিফুল
রানা প্লাজা ধস: নকশা বহির্ভূত ভবন নির্মাণ মামলার যুক্তিতর্ক ২৮ অক্টোবর
রাজবাড়ীর বালিয়াকান্দী উপজেলায় মেয়েকে ধর্ষণের দায়ে বাবার যাবজ্জীবন

Law News24.com News Archive

আর্কাইভ