এমপি আজীম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার

প্রথম পাতা » জাতীয় » এমপি আজীম হত্যায় আরও দুই আসামি গ্রেপ্তার
বুধবার, ২৬ জুন ২০২৪



সদস্য আনোয়ারুল আজীম আনার (ডানে)।

ঝিনাইদহ-৪ আসনের সংসদ সদস্য আনোয়ারুল আজীম আনারকে কলকাতায় খুন করে ১৯ মে দেশে ফেরেন মোস্তাফিজুর রহমান ফকির ও ফয়সাল আলী সাজী। এরপর থেকেই তারা পলাতক ছিলেন। বুধবার তাদের ধরতে খাগড়াছড়ির পাহাড়ে হেলিকপ্টার দিয়ে অভিযান চালায় ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরে সেখান থেকে এই হত্যাকাণ্ডে জড়িত মোস্তাফিজুর রহমান ও ফয়সাল আলীকে গ্রেপ্তার করা হয়েছে বলে ডিবি জানিয়েছে।

অভিযানে অংশ নেওয়া সংশ্লিষ্ট এক কর্মকর্তা জানিয়েছেন, তারা দুই আসামিকে নিয়ে হেলিকপ্টারে করে ঢাকায় ফিরছেন।

গত ১৩ মে কলকাতার সঞ্জিভা গার্ডেন্সের ফ্ল্যাটে খুন হন আনোয়ারুল আজীম। তদন্ত–সংশ্লিষ্টদের ভাষ্য মতে, এই হত্যাকাণ্ডে সরাসরি যুক্ত ছিলেন মোস্তাফিজুর ও ফয়সাল। তারা খুনের আগে গত ২ মে কলকাতায় গিয়েছিলেন। এরপর ২১ মে সংসদ সদস্য খুনের ঘটনায় দেশে শিমুল ভূঁইয়া, তার ভাতিজা তানভীর ভূঁইয়া ও শিলাস্তি রহমান গ্রেপ্তার হলে মোস্তাফিজুর ও ফয়সাল আত্মগোপনে চলে যান।

বাংলাদেশ সময়: ২৩:৩৭:৪০   ২৪৭ বার পঠিত   #  #




জাতীয়’র আরও খবর


জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী
৮৬ ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও ১৭৯ সহকারী অ্যাটর্নি জেনারেল নিয়োগ
সন্তানকে সম্পত্তি লিখে দিলেও বিক্রিতে লাগবে বাবা-মায়ের সম্মতি: আইনমন্ত্রী
বিতর্ক পিছু ছাড়ছে না জামায়াতের
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিনকে নিয়ে আলাদা অনুসন্ধান করবে না বাংলাদেশ ব্যাংক
‘সাহাবুদ্দিনের বিষয়ে সঠিক সময়ে সিদ্ধান্ত নেবে সরকার’
জুলাই গণ-অভ্যুত্থান ফিরে দেখা ব্লক রেইডে গণগ্রেপ্তার, হাসপাতাল থেকে তুলে নেওয়া হয় সমন্বয়কদের
অনলাইনে আয়কর রিটার্ন জমা দিতে নিবন্ধন শুরু করবেন যেভাবে

Law News24.com News Archive

আর্কাইভ