শনিবার, ২৮ নভেম্বর ২০২৬

মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ সহকর্মী

প্রথম পাতা » প্রধান সংবাদ » মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ সহকর্মী
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



মডেল সিয়ামের মৃত্যু: রিমান্ড শেষে কারাগারে ৩ সহকর্মী

মডেল মাহমুদুল হাসান সিয়ামকে হত্যার অভিযোগে করা মামলায় তার তিন সহকর্মীকে রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। শুক্রবার (২৭ নভেম্বর) বিকেলে তিন দিনের রিমান্ড শেষে মামলার তদন্ত কর্মকর্তা বিমানবন্দর থানার এসআই আলমগীর হোসেন তাদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ছিদ্দিক আজাদ তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন বলে জানিয়েছেন প্রসিকিউশন বিভাগের এসআই সাইফুল ইসলাম। তিনি জানান, আসামিদের পক্ষে জামিন আবেদন ছিল না। কারাগারে যাওয়া আসামিরা হলেন রিসান, মীম চৌধুরী এবং আমিরা খান। গত ৭ নভেম্বর বিকালে উত্তরা ১ নম্বর সেক্টরের ৫ নম্বর রোডের হোটেল অ্যাম্বাসেডর ভবনের নিচ থেকে ১৭ বছরের সিয়ামের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় ওই দিনই তার সঙ্গে হোটেলে থাকা তিন সহকর্মীকে ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় গ্রেপ্তার করা হয়। পরে ১০ নভেম্বর সিয়ামের বাবা সেলিম মিয়া বিমানবন্দর থানায় হোটেল মালিক সুলতান, ম্যানেজার সুজন, কর্মচারী সাব্বিরসহ অজ্ঞাতনামাদের আসামি করে হত্যার অভিযোগ এনে মামলা করেন। মামলার এজাহারে বাদী অভিযোগ করেন, সিয়াম শুটিংয়ের জন্য হোটেল অ্যাম্বাসেডরের ৫০২ নম্বর রুমে অবস্থান করছিল। বাদী দাবি করেন, রিসান, মীম ও আমিরাসহ অন্যরা পূর্ব শত্রুতার জেরে পূর্ব পরিকল্পিতভাবে সিয়ামকে জানালা দিয়ে ফেলে দিয়েছে বা মেরে জানালা দিয়ে ফেলে দিয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:২১:৪৫   ৩৩ বার পঠিত   #  #  #  #  #  #