মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১০, ককটেল বিস্ফোরণ

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদারীপুরে আওয়ামী লীগ ও বিএনপির সংঘর্ষে আহত ১০, ককটেল বিস্ফোরণ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



মাদারীপুরের কালকিনিতে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও বিএনপির নেতা-কর্মীদের মধ্যে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। শুক্রবার রাত আটটার পর শুরু হওয়া এই সংঘর্ষ প্রায় দুই ঘণ্টা স্থায়ী হয়। এ সময় ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে এবং একটি মোটরসাইকেলে আগুন দেওয়া হয়। সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হয়েছেন।

  • স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রাত আটটার দিকে কালকিনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের ঠেঙ্গামারা এলাকা থেকে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা একটি মিছিল বের করেন।
  • মিছিলটি কালকিনি থানা অভিমুখে যাওয়ার পথে মাছবাজার-সংলগ্ন এলাকায় বিএনপির নেতা-কর্মীদের মুখোমুখি হয়।
  • অভিযোগ রয়েছে, আওয়ামী লীগের নেতা-কর্মীরা বিএনপির নেতা-কর্মীদের লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়া ও সংঘর্ষ শুরু হয়।

খবর পেয়ে পুলিশ ও যৌথ বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কালকিনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহমুদ জানান, বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে এবং ঘটনার কারণ ও জড়িত ব্যক্তিদের বিষয়ে তদন্ত চলছে।

বাংলাদেশ সময়: ১৪:১২:২৮   ৩৪ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ