আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ

প্রথম পাতা » প্রধান সংবাদ » আখাউড়া স্থলবন্দরে বিএনপির বিক্ষোভ
শনিবার, ২৮ নভেম্বর ২০২৬



কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একটি প্রতিনিধিদলের ত্রিপুরার আগরতলা সীমান্ত এলাকায় আসার খবরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে বিক্ষোভ করেছেন স্থানীয় বিএনপির নেতা-কর্মীরা। বুধবার (২৫ নভেম্বর) বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।

আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে ৫ থেকে ৭ জন জ্যেষ্ঠ নেতার আগরতলা সীমান্ত এলাকায় আসার খবর পাওয়া যায়। এরপর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম ও আখাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন আব্দুসহ দলের নেতা-কর্মীরা বিক্ষোভ মিছিল নিয়ে স্থলবন্দরে যান এবং সমাবেশ করেন।

সমাবেশে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সিরাজুল ইসলাম বলেন, ব্রাহ্মণবাড়িয়ার তিনটি সীমান্তবর্তী উপজেলার যেকোনো একটি প্রবেশদ্বার দিয়ে জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে দলটি নাশকতা করার জন্য প্রবেশের চেষ্টা করছে। কেন্দ্রীয় বিএনপির নির্দেশনা অনুসারে নেতা-কর্মীদের সতর্ক অবস্থানে থাকার আহ্বান জানানো হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৩০:৪৪   ৪০ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


কাতার থেকে ফেরার পর গাজীপুরে নিষিদ্ধ যুবলীগ নেতা গ্রেপ্তার
বিশেষজ্ঞদের সভা হামের টিকার মান ও টিকাদান পরিসংখ্যানে গলদ, জরুরি কর্মসূচির পরামর্শ বিশেষজ্ঞদের
আহত বিজিবি সদস্যদের দেখতে হাসপাতালে স্বরাষ্ট্রমন্ত্রী
সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণে আমদানিকারকদের ওপর চাপ প্রয়োগ করা হয়েছে: বাণিজ্যমন্ত্রী
রিমান্ড শেষে কারাগারে বায়তুল মোকাররমের সাবেক খতিব রুহুল আমিন
ব্যাচেলর পয়েন্ট শেষ: আবেগঘন বার্তায় স্মৃতিচারণ করলেন পলাশ
লন্ডনে নাহিদের সংবর্ধনা শেষে সংঘর্ষ: ৬ জন গ্রেপ্তার
মোহাম্মদপুরে তূর্যর দাফন, প্যারোলের আবেদন করা হয়নি বলে জানালেন গাজীপুরের ডিসি
এক রাতেই ইউক্রেনের ১২৪৬ ড্রোন ভূপাতিতের দাবি রাশিয়ার
বগুড়া সরকারি কলেজ বগুড়া সরকারি কলেজে ১ হাজার ৮২১ শিক্ষার্থীর বিপরীতে শিক্ষক মাত্র চারজন

Law News24.com News Archive

আর্কাইভ