ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজে ২০২৭ শিক্ষাবর্ষে প্রথম শ্রেণিতে ভর্তির আবেদন প্রক্রিয়া আগামী ১ ডিসেম্বর শুরু হবে। বাংলা ও ইংরেজি ভার্সনে মোট ১ হাজার ৫৪৫টি আসনে শিক্ষার্থী ভর্তি করা হবে। অনলাইনে আবেদনের শেষ সময় ১০ ডিসেম্বর। আবেদনকারীদের মধ্য থেকে ১৫ ডিসেম্বর ডিজিটাল লটারির মাধ্যমে শিক্ষার্থী নির্বাচন করা হবে।
প্রতিষ্ঠানটির ভর্তি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সব শাখায় বাংলা ভার্সন এবং মূল শাখায় ইংরেজি ভার্সনের প্রভাতি ও দিবা শিফটে শিক্ষার্থী ভর্তি করা হবে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের (মাউশি) নির্ধারিত ওয়েবসাইটে আবেদন করতে হবে। আবেদন ফি ১১০ টাকা, যা টেলিটকের প্রিপেইড মোবাইল নম্বরের মাধ্যমে পরিশোধ করতে হবে।
আসন বিন্যাস:
ক্যাচমেন্ট এলাকা হিসেবে মূল শাখার জন্য রমনা, পল্টন ও শাহজাহানপুর থানা; ধানমন্ডি শাখার জন্য ধানমন্ডি ও কলাবাগান থানা; বসুন্ধরা শাখার জন্য ভাটারা, খিলক্ষেত ও গুলশান থানা এবং আজিমপুর শাখার জন্য লালবাগ, চকবাজার ও নিউ মার্কেট থানা নির্ধারণ করা হয়েছে।
দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে আসন শূন্য থাকা সাপেক্ষে শিক্ষার্থী ভর্তি করা হবে। বার্ষিক পরীক্ষা শেষে শূন্য আসনের সংখ্যা ঘোষণা করা হবে এবং এসব শ্রেণিতে ভর্তি কার্যক্রম প্রতিষ্ঠানের নিজস্ব ব্যবস্থাপনায় পরিচালিত হবে।
বাংলাদেশ সময়: ১৪:১১:২৮ ৩৫ বার পঠিত #ডিজিটাল লটারি #প্রথম শ্রেণি #ভর্তি #ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজ #শিক্ষা