বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬

যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক

প্রথম পাতা » অপরাধ » যশোরে টেস্ট পরীক্ষায় ফেল করায় প্রধান শিক্ষককে মারধর, অভিভাবক আটক
বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬



যশোরের ঝিকরগাছার সেন্ট লুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় মাথিয়াস রোজারিওকে মারধরের ঘটনায় ইউনুস আলী নামের এক অভিভাবককে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১৭ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে বিদ্যালয়ের প্রধান শিক্ষকের কক্ষে এ ঘটনা ঘটে।

অভিযোগ সূত্রে জানা গেছে, বিদ্যালয়ের দশম শ্রেণির টেস্ট পরীক্ষায় ইউনুস আলীর ছেলে আরফিন আহমেদ ছয় বিষয়ে অকৃতকার্য হয়। সে পরবর্তী পরীক্ষায় অংশ নিতে পারবে না জেনে ইউনুস আলী প্রধান শিক্ষকের কক্ষে প্রবেশ করে তাকে চড় মারেন।

মারধরের সময় অভিযুক্তের স্ত্রী ও নয়ন নামের আরেক ব্যক্তিও প্রধান শিক্ষকের ওপর চড়াও হন। ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে ব্যাপক সমালোচনার সৃষ্টি হয়। পরে বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. শরিফুজ্জামানসহ ১১ জন শিক্ষক থানায় অভিযোগ দায়ের করেন। ঝিকরগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) ইদ্রিস আলী জানান, অভিযুক্ত অভিভাবককে আটক করা হয়েছে এবং তাকে গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হবে।

বাংলাদেশ সময়: ৭:১০:৩৩   ৪০ বার পঠিত   #  #  #  #  #  #  #