বাংলাদেশ ল’ অ্যান্ড জুরিস্টস অ্যাসোসিয়েশন (ব্লাজা)-এর ১০ বছর পূর্তি উপলক্ষে গত শনিবার (১৪ নভেম্বর) বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন মিলনায়তনে ‘ব্লাজা লিগ্যাল ক্যারিয়ার সামিট ২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে আইন শিক্ষার্থী, নবীন আইনজীবী, অভিজ্ঞ আইনজ্ঞ ও সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন।
আইন পেশা শুধু ক্যারিয়ার গড়ার মাধ্যম নয়; মানুষের অধিকার প্রতিষ্ঠা ও ন্যায়বিচার নিশ্চিত করার গুরুত্বপূর্ণ দায়িত্বও।
সামিটে আইন পেশার সম্ভাবনা, চ্যালেঞ্জ, পেশাগত নৈতিকতা, নেতৃত্বের বিকাশ এবং মানবাধিকার সুরক্ষায় তরুণদের দায়িত্ব নিয়ে আলোচনা করা হয়। অনুষ্ঠানে সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশনের সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আলী, বাংলাদেশ বার কাউন্সিলের হাউস কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট মোহাম্মদ হোসেন (লিপু), আইন শিক্ষা কমিটির চেয়ারম্যান সিনিয়র অ্যাডভোকেট ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী এবং অ্যাডভোকেট শিশির মনিরসহ আইন অঙ্গনের বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। ২০১৬ সালে প্রতিষ্ঠিত ব্লাজা একটি অরাজনৈতিক, অলাভজনক ও মানবকল্যাণমূলক আইনি সংগঠন।
বাংলাদেশ সময়: ৮:২৫:১৭ ৩৬ বার পঠিত #আইন পেশা #আইনজীবী #ক্যারিয়ার সামিট #ব্লাজা #সুপ্রিম কোর্ট বার অ্যাসোসিয়েশন