গোপালগঞ্জ-৩ (টুঙ্গিপাড়া-কোটালীপাড়া) আসনের সংসদ সদস্য ও স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি এস এম জিলানীর বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। মঙ্গলবার সন্ধ্যার পর টুঙ্গিপাড়া থানা থেকে প্রায় দেড় কিলোমিটার দূরে অবস্থিত এই বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়।
বিভিন্ন মাধ্যমে শুনেছি সংসদ সদস্য এস এম জিলানির বাড়িতে আগুন দেওয়া হয়েছে।
প্রত্যক্ষদর্শী ও বিএনপির একাধিক সূত্র দাবি করেছে, প্রথমে টুঙ্গিপাড়া থানায় আগুন দেওয়া হয় এবং পরবর্তীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতা-কর্মীরা এমপির বাড়িতে হামলা চালায়। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায়, বাড়ির বিভিন্ন অংশে আগুন জ্বলছে এবং একদল যুবক লাঠিসোঁটা হাতে ভাঙচুর চালাচ্ছে। এ সময় কাউকে কাউকে ‘জয় বাংলা’ স্লোগান দিতেও শোনা গেছে। এ বিষয়ে এস এম জিলানীর সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁর বক্তব্য পাওয়া যায়নি। গোপালগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক শরীফ রফিকউজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
বাংলাদেশ সময়: ৮:৫৩:৩৬ ৩২ বার পঠিত #অগ্নিসংযোগ #আওয়ামী লীগ #এস এম জিলানী #গোপালগঞ্জ #টুঙ্গিপাড়া #বিএনপি