মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬

সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার নির্দেশ মাউশির

প্রথম পাতা » প্রধান সংবাদ » সব শিক্ষাপ্রতিষ্ঠানে বছরব্যাপী খেলাধুলার নির্দেশ মাউশির
মঙ্গলবার, ১৭ নভেম্বর ২০২৬



মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য নতুন নির্দেশনা জারি করেছে। নির্দেশনা অনুযায়ী, বার্ষিক অ্যাকাডেমিক ক্যালেন্ডারের সাথে সামঞ্জস্য রেখে সারা বছরব্যাপী খেলাধুলা আয়োজনের ব্যবস্থা করতে হবে।

প্রধানমন্ত্রীর কার্যালয় হতে প্রাপ্ত যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রীর আবেদনের প্রেক্ষিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

মাউশির উপপরিচালক (শারীরিক শিক্ষা) প্রফেসর মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ফুটবল, ক্রিকেট, দাবা, মার্শাল আর্ট, ভলিবল, ব্যাডমিন্টন, অ্যাথলেটিক্স, সাঁতার, টেবিল টেনিস ও কাবাডিসহ অন্যান্য খেলা নিয়মিত আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে।

বাংলাদেশ সময়: ০:১৩:৩০   ২৩ বার পঠিত   #  #  #  #  #