সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি

প্রথম পাতা » প্রধান সংবাদ » গোপালগঞ্জের তিন থানার ওসি বদলি
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



গোপালগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে বদলির পর এবার জেলার তিন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাকে (ওসি) বদলি করা হয়েছে। ঢাকা রেঞ্জের ডিআইজি মোস্তাফিজুর রহমানের সই করা এক চিঠিতে এই বদলির আদেশ দেওয়া হয়। বদলি হওয়া কর্মকর্তারা হলেন টুঙ্গিপাড়া থানার ওসি আইয়ুব আলী, কোটালীপাড়া থানার ওসি রিয়াদ মাহমুদ ও কাশিয়ানী থানার ওসি মাহফুজুর রহমান। তাঁদের কিশোরগঞ্জের বিভিন্ন থানায় বদলি করা হয়েছে। এর আগে গোপালগঞ্জের জেলা প্রশাসক আরিফ-উজ-জামান ও পুলিশ সুপার মো. হাবীবুল্লাহকে বদলি করা হয়। উল্লেখ্য, সম্প্রতি গোপালগঞ্জে বিক্ষোভ মিছিল, অগ্নিসংযোগ ও ভাঙচুরের ঘটনা ঘটে। এসব ঘটনায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা জড়িত বলে অভিযোগ রয়েছে। জেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে বিজিবি মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:১২:১৯   ২১ বার পঠিত   #  #  #  #