সোমবার, ১৬ নভেম্বর ২০২৬

হামলার পরও ইরানের হাতে ২৫০০ ক্ষেপণাস্ত্র থাকার ধারণা মার্কিন গোয়েন্দাদের

প্রথম পাতা » আন্তর্জাতিক » হামলার পরও ইরানের হাতে ২৫০০ ক্ষেপণাস্ত্র থাকার ধারণা মার্কিন গোয়েন্দাদের
সোমবার, ১৬ নভেম্বর ২০২৬



মার্কিন গোয়েন্দা কর্মকর্তাদের ধারণা, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের মাসব্যাপী হামলার পরও ইরানের অস্ত্রাগারে ১ হাজার ৫০০ থেকে ২ হাজার ৫০০টি ক্ষেপণাস্ত্র মজুদ থাকতে পারে। যুক্তরাষ্ট্রের সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। সম্প্রতি ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) বাহরাইনের রিফা বিমান ঘাঁটিতে অবস্থিত একটি মার্কিন বিমান প্রতিরক্ষা কেন্দ্রের রাডারে হামলা চালানোর দাবি করার পর এই প্রতিবেদনটি প্রকাশিত হলো। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, ইরানের অস্ত্র অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হলেও দেশটির ক্ষেপণাস্ত্র সক্ষমতা এখনো উল্লেখযোগ্য পরিমাণে টিকে আছে বলে মার্কিন গোয়েন্দারা মনে করছেন।

বাংলাদেশ সময়: ২১:২৮:০০   ১৫ বার পঠিত   #  #  #  #  #  #