বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কোহাত জেলায় বন্দুকধারীদের হামলায় অন্তত ১১ পুলিশ সদস্য নিহত হয়েছেন। বুধবার (১১ নভেম্বর) অবৈধ সোনা উত্তোলনের বিরুদ্ধে অভিযান চালাতে যাওয়ার পথে পুলিশের একটি দলের ওপর এই অতর্কিত হামলার ঘটনা ঘটে। হামলায় আরও ১২ জন আহত হয়েছেন এবং পুলিশের পাঁচটি গাড়িতে আগুন ধরিয়ে দেওয়া হয়েছে। হামলাকারীদের সঙ্গে পুলিশের তীব্র বন্দুকযুদ্ধের ঘটনা ঘটে। এই হামলার দায় স্বীকার করেছে পাকিস্তানি তালেবান। গত কয়েক মাস ধরে খাইবার পাখতুনখোয়া প্রদেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ধারাবাহিকভাবে হামলার শিকার হচ্ছেন। বৈশ্বিক পর্যবেক্ষণ সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডেটা (এসিএলইডি)-এর তথ্য অনুযায়ী, পাকিস্তানে সন্ত্রাসী হামলার ঘটনা উল্লেখযোগ্য হারে বেড়েছে। ২০২২ সালে দেশটিতে ৬৫৮টি হামলার ঘটনা রেকর্ড করা হলেও ২০২৫ সালে তা বেড়ে ২ হাজার ৪২৫টিতে দাঁড়িয়েছে, যা প্রায় চার গুণ বেশি।

বাংলাদেশ সময়: ১৪:৪৫:১৯   ১৩ বার পঠিত   #  #  #  #  #