কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল

প্রথম পাতা » প্রধান সংবাদ » কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে ভর্তির আবেদনের সময় বাড়ল
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ২০২৬-২৭ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদনের সময়সীমা পুনর্নির্ধারণ করা হয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, অনলাইনে আবেদন প্রক্রিয়া আগামী ১০ ডিসেম্বর শুরু হয়ে ৩১ ডিসেম্বর পর্যন্ত চলবে। এর আগে ১৫ নভেম্বর থেকে আবেদন শুরুর কথা ছিল। তবে আবেদনের সময় পরিবর্তন হলেও ভর্তি পরীক্ষার পূর্বঘোষিত সময়সূচিতে কোনো পরিবর্তন আনা হয়নি।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ নূরুল করিম চৌধুরী জানান, মূলত ২০২৬ সালের এইচএসসি সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা যাতে ভর্তি পরীক্ষায় আবেদন করতে পারেন, সে জন্য আবেদনের সময় পুনর্নির্ধারণ করা হয়েছে। সাপ্লিমেন্টারি পরীক্ষার ফল প্রকাশের আগেই তাঁরা আবেদন করতে পারবেন। তবে ফল প্রকাশের পর কোনো শিক্ষার্থীর নির্ধারিত আবেদনযোগ্যতা না থাকলে তাঁর আবেদন বাতিল করা হবে।

২০২৬ সালের এইচএসসি পরীক্ষায় অকৃতকার্য হয়ে সাপ্লিমেন্টারি পরীক্ষায় অংশগ্রহণের জন্য আবেদন করা শিক্ষার্থীরাও ভর্তি পরীক্ষায় আবেদনের সুযোগ পাবেন। ভর্তি পরীক্ষার সময়সূচি অনুযায়ী, ‘এ’ ইউনিটের পরীক্ষা ৫ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায়, ‘বি’ ইউনিটের পরীক্ষা ৬ ফেব্রুয়ারি ২০২৭ বিকেল ৩টায় এবং ‘সি’ ইউনিটের পরীক্ষা ৭ ফেব্রুয়ারি ২০২৭ বেলা ১১টায় অনুষ্ঠিত হবে। আবেদনকারী শিক্ষার্থীদের দুর্ভোগ কমাতে এবার কুমিল্লার পাশাপাশি চট্টগ্রাম ও রাজশাহীতেও ভর্তি পরীক্ষার কেন্দ্র রাখা হয়েছে।

বাংলাদেশ সময়: ১৪:৪৪:৩৬   ১২ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ঢাকা ব্যাংকের কর্মকর্তা রিফাতুল হকের ২০ বছরের কারাদণ্ড
১০ হাজার টন চিনি ও ১০ হাজার টন মসুর ডাল কিনবে সরকার
৩২ বছর পর বাহরাইন থেকে দেশে ফিরলেন মানসিক ভারসাম্যহীন লিলুফা
মুন্সিগঞ্জে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত ১০
প্রথমবার এক সিনেমায় জয়া আহসান ও শ্রাবন্তী
৪৩ বছর পর মা–বাবার খোঁজে নেদারল্যান্ডস থেকে বাংলাদেশে সেলিনা
ঢাকার আদালত থেকে পালানো হত্যা মামলার আসামি নেত্রকোনায় গ্রেপ্তার
মোবাইল কোর্টের কার্যকারিতা বাড়াতে নতুন পরিপত্র জারি
চট্টগ্রামে ১৯ মামলার আসামি ছুরিকাঘাতে নিহত
পাকিস্তানে সন্ত্রাসী হামলায় ১১ পুলিশ নিহত

Law News24.com News Archive

আর্কাইভ