তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ানের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (১০ নভেম্বর) স্থানীয় সময় সন্ধ্যা সোয়া ৭টায় তুরস্কের আন্তালিয়ার ম্যাক্স রয়েল হোটেলে বৈঠকটি শুরু হয়।
এর আগে কপ-৩১ সম্মেলনে অংশ নিতে মঙ্গলবার তিন দিনের সরকারি সফরে তুরস্কের আন্তালিয়ায় পৌঁছান প্রধানমন্ত্রী তারেক রহমান। সফরে তাঁর সঙ্গে রয়েছেন স্ত্রী ডা. জুবাইদা রহমান। জলবায়ু সম্মেলনে অংশগ্রহণের পাশাপাশি তুরস্কের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর এই দ্বিপক্ষীয় বৈঠক সফরের অন্যতম গুরুত্বপূর্ণ কর্মসূচি।
বাংলাদেশ সময়: ১৪:২৭:৫৭ ১২ বার পঠিত #কপ-৩১ #জলবায়ু সম্মেলন #তারেক রহমান #তুরস্ক #দ্বিপক্ষীয় বৈঠক #প্রধানমন্ত্রী #রিসেপ তাইয়েপ এরদোয়ান