জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহারের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিয়া বানু মঙ্গলবার (১০ নভেম্বর) এই নির্দেশনা জারি করেন।
- পরীক্ষার্থীরা আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
- অনুমোদিত মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW।
- উল্লিখিত মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।
মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘোষিত সূচি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:
- ৮ ডিসেম্বর: বাংলা
- ১০ ডিসেম্বর: ইংরেজি
- ১৩ ডিসেম্বর: গণিত
- ১৫ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়
বাংলাদেশ সময়: ১৪:২৭:৩০ ৮ বার পঠিত #ক্যালকুলেটর #জুনিয়র বৃত্তি পরীক্ষা #ঢাকা শিক্ষা বোর্ড #পরীক্ষা #শিক্ষা