বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬

জুনিয়র বৃত্তি পরীক্ষা: ক্যালকুলেটর ব্যবহারের নতুন নির্দেশনা

প্রথম পাতা » প্রধান সংবাদ » জুনিয়র বৃত্তি পরীক্ষা: ক্যালকুলেটর ব্যবহারের নতুন নির্দেশনা
বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬



জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৬-এর পরীক্ষার্থীদের জন্য পরীক্ষার কেন্দ্রে ক্যালকুলেটর ব্যবহারের নতুন নির্দেশনা দেওয়া হয়েছে। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর জেসমিন তাসলিয়া বানু মঙ্গলবার (১০ নভেম্বর) এই নির্দেশনা জারি করেন।

  • পরীক্ষার্থীরা আট ধরনের সায়েন্টিফিক নন-প্রোগ্রামেবল মডেলের ক্যালকুলেটর ব্যবহার করতে পারবে।
  • অনুমোদিত মডেলগুলো হলো: Fx-82MS, Fx-100MS, Fx-570MS, Fx-991MS, Fx-991Ex, Fx-991ES, Fx-991ES Plus এবং Fx-991CW।
  • উল্লিখিত মডেলের পাশাপাশি শিক্ষার্থীরা সাধারণ ক্যালকুলেটরও ব্যবহার করতে পারবে।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর ঘোষিত সূচি অনুযায়ী, জুনিয়র বৃত্তি পরীক্ষা-২০২৬ আগামী ৮, ১০, ১৩ ও ১৫ ডিসেম্বর অনুষ্ঠিত হবে। পরীক্ষার সময়সূচি নিম্নরূপ:

  • ৮ ডিসেম্বর: বাংলা
  • ১০ ডিসেম্বর: ইংরেজি
  • ১৩ ডিসেম্বর: গণিত
  • ১৫ ডিসেম্বর: বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাংলাদেশ সময়: ১৪:২৭:৩০   ৯ বার পঠিত   #  #  #  #  #