সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় সম্পূর্ণ বিনা খরচে ওমরাহ পালনের সুযোগ দিতে একটি বিশেষ প্রতিযোগিতার আয়োজন করেছে। নুসুক অ্যাপের মাধ্যমে বিশ্বের বিভিন্ন দেশের মুসলমানরা এই প্রতিযোগিতায় অংশ নিতে পারবেন। প্রতিযোগিতায় মোট ১০০টি ওমরাহ প্যাকেজ এবং ১০ হাজার কার্টন জমজমের পানি পুরস্কার হিসেবে প্রদান করা হবে। প্রতিটি ওমরাহ প্যাকেজে ওমরাহ ভিসা, বিমান টিকিট এবং মক্কা ও মদিনায় ১০ রাতের আবাসন অন্তর্ভুক্ত রয়েছে।
প্রতিযোগিতায় অংশ নিতে নুসুকের নিবন্ধিত অ্যাকাউন্ট থাকাই যথেষ্ট। তবে কুইজে অংশ নিলেই পুরস্কার নিশ্চিত হবে না। সঠিক উত্তরদাতাদের মধ্য থেকে লটারির মাধ্যমে বিজয়ী নির্বাচন করা হবে।
প্রতিযোগিতায় অংশ নিতে নুসুক অ্যাপে অ্যাকাউন্ট খুলে ‘স্টার্ট দ্য চ্যালেঞ্জ’ অপশন নির্বাচন করতে হবে। এরপর মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর জীবনী, পবিত্র কুরআন, মক্কা ও মসজিদুল হারাম এবং মদিনা ও মসজিদে নববি—এই চারটি বিভাগের যেকোনো একটি বেছে নিয়ে প্রশ্নের উত্তর দিতে হবে। সঠিক উত্তরদাতাদের নাম লটারির তালিকায় যুক্ত হবে। প্রতিদিন অংশগ্রহণকারীরা একটি করে ডিজিটাল চাবি পাবেন এবং বন্ধু বা আত্মীয়দের কাছে লিংক পাঠিয়ে অতিরিক্ত চাবি পাওয়ার সুযোগ রয়েছে। সৌদি আরবের স্থানীয় সময় প্রতিদিন রাতে নুসুকের আনুষ্ঠানিক ইনস্টাগ্রাম ও এক্স অ্যাকাউন্টে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে।
বাংলাদেশ সময়: ২০:২১:৪১ ১১ বার পঠিত #ওমরাহ #নুসুক অ্যাপ #প্রতিযোগিতা #সৌদি আরব #হজ ও ওমরাহ মন্ত্রণালয়