বীর মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন

প্রথম পাতা » জেলা জজ কোর্ট » বীর মুক্তিযোদ্ধাকে হত্যার দায়ে ভাতিজার যাবজ্জীবন
বুধবার, ২৪ এপ্রিল ২০২৪



---

ঢাকা জেলার কেরানীগঞ্জের পশ্চিম রোহিতপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীকে হত্যার দায়ে ভাতিজা ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

ঢাকা জেলার কেরানীগঞ্জের পশ্চিম রোহিতপুর এলাকায় বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আলীকে হত্যার দায়ে ভাতিজা ঠান্ডুকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে ১০ হাজার টাকা অর্থদণ্ড, অনাদায়ে আরও এক মাস বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী কামরুজ্জামান এসব তথ্য নিশ্চিত করেছেন।

রায় ঘোষণার আগে ঠান্ডুকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। রায় শেষে সাজা পরোয়ানা দিয়ে তাকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

জানা গেছে, ঠান্ডুর বাবা মারা যাওয়ার পর সে তার সম্পত্তি চাচা মোজাফফর আলীর কাছে বিক্রি করে অন্যত্র চলে যায়। মাঝে মধ্যে ঠান্ডু তার চাচার কাছে এসে খরচের টাকা দাবি করে নিয়ে যেত। ২০২১ সালের ১৫ জুলাই সে তার চাচার কাছে ৫০০ টাকা চায়। মোজাফফর আলী তাকে ২০০ টাকা দিয়ে বলেন আর নেই। তিনি বাড়ির সামনে টিউবওয়েলে গোসল করতে যান। ঠান্ডু অতর্কিতভাবে সেখানে গিয়ে চাচার পেটে চাকু ঢুকিয়ে দেয়। এসময় তার বড় মেয়ে জেলিনা আক্তার বাবাকে বাঁচাকে গেলে তাকেও আহত করে ঠান্ডু। দুইজনকে স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ হাসপাতাল চিকিৎসার জন্য নেওয়া হয়। পরে কর্তব্যরত চিকিৎসক মোজাফফর আলীকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় পরদিন মোজাফফর আলীর স্ত্রী নার্গিস বেগম বাদী হয়ে মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত করে ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি ঠান্ডুকে অভিযুক্ত করে চার্জশিট দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা কেরানীগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক মাহাবুবুর রহমান হামিদ। এরপর তার বিরুদ্ধে অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার বিচার চলাকালে আদালত ১৬ জন সাক্ষীর মধ্যে ১১ জনের সাক্ষ্য গ্রহণ করেন।

বাংলাদেশ সময়: ২৩:১০:২৩   ৪২৫ বার পঠিত  




জেলা জজ কোর্ট’র আরও খবর


প্রধানমন্ত্রীর উপদেষ্টা সাঈদ খোকনের ফের ৭ দিনের রিমান্ড আবেদন
সাবেক নৌ পরিবহন প্রতিমন্ত্রীর এপিএস বাশারের ১১ ব্যাংক হিসাব ফ্রিজ
ডিএনসিসির সাবেক কাউন্সিলর মানিকের ১০ বছরের কারাদণ্ড
বিস্ফোরক আইনের মামলায় সাবেক এমপি আজিজুল কারাগারে
নগদের প্রশাসক মোতাছিম বিল্লাহর বিদেশ গমনে নিষেধাজ্ঞা
টিটন হত্যা রিমান্ড শেষে কারাগারে অভিনেতা তমাল ও সাবেক সচিব মিজানুর
স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর মৃত্যুদণ্ড
হত্যা মামলায় সাবেক শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদের জামিন নামঞ্জুর
অভিনেত্রী তিশার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির আবেদন
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ