সৌদি থেকে কটিয়াদীর রুবেলের লাশ দেশে, জানাজা সম্পন্ন

প্রথম পাতা » সারাদেশ » সৌদি থেকে কটিয়াদীর রুবেলের লাশ দেশে, জানাজা সম্পন্ন
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



---

কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার রুবেল মিয়া (৩০) নামে এক যুবক সংসারের সচ্ছলতা ফেরানোর স্বপ্ন নিয়ে সৌদি আরবে পাড়ি জমিয়েছিলেন। সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় মৃত্যুর আড়াই মাস পর শনিবার সকালে কফিনবন্দি লাশ হয়ে দেশে ফিরলেন তিনি।

জানা যায়, এক বছর আগে ধারদেনা করে সৌদি আরবে গিয়েছিলেন রুবেল। সেখানে তিনি ফ্রি ভিসায় বিভিন্ন কোম্পানিতে শ্রমিক হিসেবে কাজ করতেন।

গত ১৮ আগস্ট সৌদি আরবের জিজান শহরে কর্মরত অবস্থায় সড়কে একটি ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই মারা যান তিনি।

রুবেল মিয়া উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।

শনিবার দুপুর ২টার দিকে তার জানাজার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়েছে। মৃত্যুকালে তিনি স্ত্রী, সন্তান ও বৃদ্ধ বাবা-মাকে রেখে গেছেন।

নিহত রুবেলের বাবা মো. কাজল মিয়া জানান, একটু সুখের আশায় মানুষের কাছ থেকে ধারদেনা করে ছেলেকে বিদেশ পাঠিয়েছিলাম। আজ আমার ছেলের কফিনবন্দি লাশ বাড়িতে ফিরেছে। আমি কি বলে নাতিকে সান্ত্বনা দেব?

কটিয়াদী উপজেলা যুবদলের সদস্য ও মধ্যপাড়া গ্রামের বাসিন্দা ফয়সাল আকন্দ জানান, রুবেল একজন ভালো ছেলে ছিলেন। তার মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। শোকসন্তপ্ত পরিবারটি যেন এই শোক সইতে পারে, সে জন্য সবার কাছে দোয়া কামনা করছি।

বাংলাদেশ সময়: ১৮:৩৩:১৯   ১৯ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সৌদি থেকে কটিয়াদীর রুবেলের লাশ দেশে, জানাজা সম্পন্ন
মালয়েশিয়া থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন রংপুরের মনিরুল
ময়মনসিংহে ৪০০ কেভি সঞ্চালন লাইন ও গ্রিড উপকেন্দ্র চালু
নাটোরে ছাত্রদল নেতা হত্যা: ডিবি হেফাজতে আরও দুজন
সেন্ট মার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল শুরু হচ্ছে না ১ নভেম্বর
মেঘনায় জেলে নিহতের ঘটনায় মামলা হয়নি, পুলিশের জিডি
ঠাকুরগাঁও-১ উপনির্বাচনে কারচুপির অভিযোগ, জামায়াতের বিক্ষোভ কর্মসূচি
সাগরে নতুন লঘুচাপ, দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টির পূর্বাভাস
ধামরাইয়ে ৩ লাখ টাকার হেরোইনসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার
সাজেকে অবরোধ সাজেকে অবরোধ: পর্যটকশূন্যতায় দিশেহারা ব্যবসায়ীরা

Law News24.com News Archive

আর্কাইভ