মালয়েশিয়া থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন রংপুরের মনিরুল

প্রথম পাতা » প্রধান সংবাদ » মালয়েশিয়া থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন রংপুরের মনিরুল
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



সংসারের অভাব ঘোচাতে মালয়েশিয়ায় পাড়ি জমানো রংপুরের পীরগঞ্জের মনিরুল ইসলাম (২৪) কফিনবন্দী হয়ে দেশে ফিরেছেন। ২০২৩ সালের মার্চ মাসে ধারদেনা করে মালয়েশিয়ায় যাওয়া মনিরুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ১৫ অক্টোবর স্বজনেরা তাঁর মৃত্যুর খবর পান। পরিবারের সদস্যদের জানানো হয়েছে, রাতে ঘুমানোর পর সকালে আর ঘুম থেকে ওঠেননি তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ পৌঁছায়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মনিরুলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্‌ঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্বজনেরা।

বাংলাদেশ সময়: ১১:৫৬:৪৬   ১৭ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল হারলে কী হয়
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত রোববার: শ্রমমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
এল নিনোর পর লা নিনার পূর্বাভাস: বিশ্বজুড়ে আবহাওয়ায় পরিবর্তনের শঙ্কা
মালয়েশিয়া থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন রংপুরের মনিরুল
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Law News24.com News Archive

আর্কাইভ