সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ

প্রথম পাতা » জাতীয় » সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



সৌদি আরবের রাজধানী রিয়াদে সোফা তৈরির কারখানায় অগ্নিকাণ্ডে নিহত ১৬ বাংলাদেশি শ্রমিকের মধ্যে বাকি সাতজনের মরদেহ আজ শনিবার (৩১ অক্টোবর) দেশে আনা হচ্ছে। সকাল ৮টা ৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে মরদেহগুলো হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর কথা রয়েছে। শুক্রবার (৩০ অক্টোবর) পররাষ্ট্র মন্ত্রণালয় ও রিয়াদে বাংলাদেশ দূতাবাসের বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়।

গত ৯ আগস্ট রিয়াদের একটি সোফা তৈরির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১৬ বাংলাদেশি শ্রমিক নিহত হন। তাঁদের মধ্যে প্রথম দফায় গত ২৭ আগস্ট নয়জনের মরদেহ দেশে আনা হয়। বাকি সাতজনের মরদেহ মারাত্মকভাবে দগ্ধ হওয়ায় তাৎক্ষণিকভাবে তাঁদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরে ডিএনএ পরীক্ষার মাধ্যমে নিহত সাতজনের পরিচয় নিশ্চিত করা হয়।

বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, গত ১০ অক্টোবর থেকে রিয়াদ থেকে সব ধরনের ফ্লাইট সাময়িকভাবে স্থগিত থাকায় মরদেহগুলো প্রথমে সড়কপথে জেদ্দায় নেওয়া হয়েছে। সেখান থেকে কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দর হয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইটে ঢাকায় পাঠানো হচ্ছে।

নিহত সাত বাংলাদেশি হলেন নওগাঁ সদর উপজেলার মো. শাহিন, আত্রাইয়ের মো. হাসিবুল হাসান শুভ, মিনহাজ প্রামাণিক, মো. মাসিদুল সরদার সজিব ও মো. সাগর আলী। অন্য দুজন নাটোরের নলডাঙ্গা উপজেলার মোহাম্মদ শামীম ও মো. সাব্বির হোসেন।

বাংলাদেশ সময়: ১১:৫৪:৩০   ১৪ বার পঠিত   #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত রোববার: শ্রমমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ
সুন্দরবন নিয়ে গবেষণা সুন্দরবনে নতুন ৭ প্রজাতির মাছ ও চিংড়ি শনাক্ত
প্রধানমন্ত্রীর ফ্লাইটে কারিগরি ত্রুটির কারণ অনুসন্ধানে বিমানের তদন্ত কমিটি
মোটরসাইকেলের ম্যানুয়াল নম্বরপ্লেট সংযোজনের সময়সীমা বাড়াল বিআরটিএ
চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীদের বেতন নতুন পে স্কেলে নির্ধারণের প্রজ্ঞাপন জারি
প্রাইজবন্ডের ১২৫তম ড্র ১ নভেম্বর
আসামি হাজিরায় ডিজিটাল ব্যবস্থা চালুর কাজ চলছে: আইনমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ