বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা

প্রথম পাতা » প্রধান সংবাদ » বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬



বিমানবাহিনীর সাবেক ফ্লাইট লেফটেন্যান্ট কে এম তাহসিফ সাউরির (২৮) মৃত্যুর ঘটনায় অজ্ঞাতনামা ব্যক্তিদের আসামি করে হত্যা মামলা দায়ের করা হয়েছে। শুক্রবার রাতে তাহসিফের বাবা কে এম এনায়েতুল করিম বাদী হয়ে রাজধানীর উত্তরখান থানায় এই মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়েছে, তাহসিফকে হত্যা করে লাশ নদীতে ফেলে গুম করা হয়েছে।

এই ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তাহসিফের পরিচিত আহমেদ শাহরিয়ার রেজা দীপকে হেফাজতে নিয়েছে নৌ পুলিশ। পুলিশের উত্তরা বিভাগের উপকমিশনার মো. রেজাউল করিম জানান, পিবিআইয়ের কাছ থেকে দীপকে নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

গত মঙ্গলবার সন্ধ্যায় উত্তরার বাসা থেকে বের হওয়ার পর তাহসিফ আর ফেরেননি। পরদিন বুধবার বিকেলে তুরাগ নদ থেকে তাঁর লাশ উদ্ধার করে নৌ পুলিশ। আইফোনের মাধ্যমে তাঁর পরিচয় শনাক্ত করা হয়। পিবিআইয়ের সিসিটিভি ফুটেজে দেখা যায়, নিখোঁজ হওয়ার আগে মঙ্গলবার সন্ধ্যায় তাহসিফ তাঁর ভবনের নিচে দিপের সঙ্গে দেখা করেন এবং পরে আলাদা মোটরসাইকেলে চলে যান। দিপের দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গীর মাজার বস্তি এলাকা থেকে একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে, যা তাহসিফের বলে ধারণা করছে পুলিশ।

বাংলাদেশ সময়: ১১:৫৩:০৩   ১৫ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


মিরপুরে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ, তীব্র যানজট
জনগণের রায় অগ্রাহ্য করলে সরকারকে চরম মূল্য দিতে হবে: শফিকুর রহমান
যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে প্রেসিডেন্টের দল হারলে কী হয়
পোশাক শ্রমিকদের ন্যূনতম মজুরি বোর্ড গঠনের সিদ্ধান্ত রোববার: শ্রমমন্ত্রী
মালয়েশিয়াগামী কর্মীদের স্বাস্থ্য পরীক্ষার ফি ৮ হাজার টাকা নির্ধারণ
এল নিনোর পর লা নিনার পূর্বাভাস: বিশ্বজুড়ে আবহাওয়ায় পরিবর্তনের শঙ্কা
মালয়েশিয়া থেকে কফিনবন্দী হয়ে ফিরলেন রংপুরের মনিরুল
সৌদিতে অগ্নিকাণ্ডে নিহত ৭ বাংলাদেশির মরদেহ দেশে আসছে আজ
বিমানবাহিনীর সাবেক কর্মকর্তা তাহসিফের মৃত্যুতে হত্যা মামলা
এইচএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ

Law News24.com News Archive

আর্কাইভ