সংসারের অভাব ঘোচাতে মালয়েশিয়ায় পাড়ি জমানো রংপুরের পীরগঞ্জের মনিরুল ইসলাম (২৪) কফিনবন্দী হয়ে দেশে ফিরেছেন। ২০২৩ সালের মার্চ মাসে ধারদেনা করে মালয়েশিয়ায় যাওয়া মনিরুল পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। ১৫ অক্টোবর স্বজনেরা তাঁর মৃত্যুর খবর পান। পরিবারের সদস্যদের জানানো হয়েছে, রাতে ঘুমানোর পর সকালে আর ঘুম থেকে ওঠেননি তিনি। পরে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। বৃহস্পতিবার দিবাগত রাত পৌনে তিনটার দিকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তাঁর মরদেহ পৌঁছায়। শুক্রবার সকালে মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মনিরুলের মৃত্যুর প্রকৃত কারণ উদ্ঘাটনের জন্য সুষ্ঠু তদন্ত দাবি করেছেন স্বজনেরা।
বাংলাদেশ সময়: ১১:৫৬:৪৬ ১৮ বার পঠিত #পীরগঞ্জ #প্রবাসী #মালয়েশিয়া #মৃত্যু #রংপুর