সোমবার, ২৬ অক্টোবর ২০২৬

এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি

প্রথম পাতা » প্রধান সংবাদ » এনসিটিবির ৯ কর্মকর্তাকে একযোগে বদলি
সোমবার, ২৬ অক্টোবর ২০২৬



জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) ৯ কর্মকর্তাকে একযোগে বদলি করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের সোমবারের এক প্রজ্ঞাপনে জানানো হয়, তাঁদের সবাইকে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরে বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করে ঢাকার বাইরে বিভিন্ন কলেজে সংযুক্ত করা হয়েছে। মন্ত্রণালয় বদলির সুনির্দিষ্ট কারণ না জানালেও কেবল ‘জনস্বার্থে’ এ আদেশ জারি করা হয়েছে বলে উল্লেখ করেছে। তবে আগামী শিক্ষাবর্ষের পাঠ্যবইয়ে ছবির ব্যবহার নিয়ে আলোচনার মধ্যেই এই রদবদল করা হলো। এর আগে রোববার আরও এক কর্মকর্তাকে সরিয়ে দেওয়া হয়। বদলি করা কর্মকর্তাদের ২৯ অক্টোবরের মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হতে নির্দেশ দেওয়া হয়েছে। অন্যথায় ওই দিনই তাঁরা তাৎক্ষণিকভাবে অবমুক্ত বলে গণ্য হবেন।

বাংলাদেশ সময়: ২০:২২:২৯   ১৫ বার পঠিত   #  #  #  #  #