মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা

প্রথম পাতা » প্রধান সংবাদ » মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



মাদকাসক্তি, প্রযুক্তির অপব্যবহার ও কিশোর গ্যাং প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সচেতন নাগরিকদের সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানিয়েছেন বসুন্ধরা শুভসংঘের নড়াইল জেলা শাখার সদস্যরা। তরুণদের বিপথগামী হওয়া থেকে রক্ষা করতে খেলাধুলা, সাংস্কৃতিক কর্মকাণ্ড ও সৃজনশীল কাজে সম্পৃক্ত করার পাশাপাশি তাদের প্রতি যত্নশীল হওয়া এবং সঠিক দিকনির্দেশনা দেওয়ার ওপর গুরুত্বারোপ করা হয়।

সোমবার (১২ অক্টোবর) বিকেলে বসুন্ধরা শুভসংঘ নড়াইল জেলা শাখার উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় নবগঠিত কমিটির পরিচিতি, মতবিনিময় এবং সামাজিক সমস্যা প্রতিরোধে করণীয় নিয়ে আলোচনা হয়। সভায় সভাপতিত্ব করেন শাখার সভাপতি ফয়সল শিকদার সেতু এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক নাজমুন নাহার সিন্থিয়া।

বক্তারা বলেন, মাদকাসক্তি, কিশোর অপরাধ ও প্রযুক্তির অপব্যবহার ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য উদ্বেগের বিষয়। এ সমস্যা সমাধানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সমাজের প্রতিটি সচেতন মানুষকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। তরুণদের ইতিবাচক কর্মকাণ্ডে যুক্ত করা, সুস্থ বিনোদন ও নৈতিক শিক্ষার সুযোগ তৈরির ওপর জোর দেন বক্তারা।

সভায় সংগঠনের উপদেষ্টা রঞ্জন কুমার রায়, কৃপাচার্য বিশ্বাস, মো. সাকিবুল ইসলাম শুভ, সহসাধারণ সম্পাদক হাসিন আরমান, অর্থ সম্পাদক নুসরাত ঝুমা, সাহিত্যবিষয়ক সম্পাদক সুমাইয়া ইসলাম বন্যাসহ কার্যকরী কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ সময়: ২১:০৬:১১   ২০ বার পঠিত   #  #  #  #  #