৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্যকে উদ্ধার

প্রথম পাতা » প্রধান সংবাদ » ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চুয়েট উপাচার্যকে উদ্ধার
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) প্রশাসনিক ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলমকে উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও পুলিশ সুপার মো. মাসুদ আলম ক্যাম্পাসে উপস্থিত হয়ে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনার পর তাঁকে বের করে নিয়ে আসেন। শিক্ষার্থীদের পক্ষ থেকে জানানো হয়েছে, উপাচার্য আর কখনো ক্যাম্পাসে আসবেন না—এই শর্তে তাঁকে যেতে দেওয়া হয়েছে। জেলা প্রশাসক ও পুলিশ সুপার জানিয়েছেন, উপাচার্যের সুচিকিৎসা নিশ্চিত করার লক্ষ্যে তাঁকে উদ্ধার করা হয়েছে। গত ২১ সেপ্টেম্বর অধ্যাপক শেখ শরীফুল আলমকে উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়ার পর থেকেই শিক্ষার্থীরা অধ্যাপক আবু সাদাত মুহাম্মদ সায়েমকে পুনর্বহালের দাবিতে আন্দোলন চালিয়ে আসছেন।

বাংলাদেশ সময়: ২০:২৭:৩৪   ১৬ বার পঠিত   #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


ফারজানা রুপার পক্ষে মামলা লড়তে দুই ব্রিটিশ আইনজীবীর আবেদন
মাদক ও কিশোর গ্যাং প্রতিরোধে নড়াইলে বসুন্ধরা শুভসংঘের সচেতনতামূলক সভা
শুটিং সেটে দুর্ঘটনার কবলে অভিনেত্রী প্রিয়ন্তী উর্বী
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
দুর্গাপূজায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ১০ দিনের ছুটি
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
তুহিন হত্যা মামলায় জামিন পেলেন সাবেক মেয়র আইভী
পৃথক বিচার বিভাগীয় সচিবালয়ের সিদ্ধান্ত সংবিধান সংশোধন কমিটিতে হবে: আইনমন্ত্রী
রাজউকের সাবেক চেয়ারম্যানসহ ৮ জনের ১৪ বছরের কারাদণ্ড
হামের উপসর্গে ২৪ ঘণ্টায় ৬ জনের মৃত্যু, মোট মৃত্যু ১১৭০

Law News24.com News Archive

আর্কাইভ