মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬

নিরাপত্তা শঙ্কায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » নিরাপত্তা শঙ্কায় জিয়াউল আহসানের বিচার হবে ভার্চুয়ালি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬



নিরাপত্তা শঙ্কায় মঙ্গলবার (১৩ অক্টোবর) থেকে সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসানের গুমের মামলার বিচার কার্যক্রম কারাগারে রেখেই ভার্চুয়ালি পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে ট্রাইব্যুনাল। এর আগে, প্রিজন ভ্যানে আনা-নেওয়ার সময় নিরাপত্তা নিয়ে উদ্বেগ জানিয়ে ট্রাইব্যুনালে আবেদন করেছিলেন আসামির আইনজীবী। প্রসিকিউশন এই উদ্বেগের বিষয়টি মেনে নিয়ে ভার্চুয়ালি বিচার পরিচালনার মতামত দেয়। প্রসিকিউটর গাজী এম এইচ তামিম জানান, প্রচলিত আইনের অধীনেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই মামলায় এখন পর্যন্ত ১৫ জনের সাক্ষ্যগ্রহণ শেষ হয়েছে এবং তদন্তকারী কর্মকর্তার সাক্ষ্যগ্রহণ সম্পন্ন হওয়ায় আসামিপক্ষের আইনজীবীরা তাকে জেরা করবেন।

বাংলাদেশ সময়: ১২:৩৭:৩৬   ২২ বার পঠিত   #  #  #  #  #