ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা

প্রথম পাতা » প্রধান সংবাদ » ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তি: কলেজশিক্ষার্থীদের জন্য মাসে ৫ হাজার টাকা সহায়তা
বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬



ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। আবেদনের শেষ সময় ২১ অক্টোবর ২০২৬।

দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে ব্র্যাক নিজস্ব অর্থায়নে এই বৃত্তি প্রদান করছে।

শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড:

  • শিক্ষার্থীকে এসএসসি বা সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত হতে হবে।
  • আর্থিকভাবে অসচ্ছল পরিবার থেকে আসতে হবে (পরিবারের মাসিক আয় ২০ হাজার টাকা বা তার কম)।
  • সরকারি বা বেসরকারি কলেজে ভর্তির জন্য নির্বাচিত হতে হবে।
  • ব্র্যাক কর্মসূচির অন্তর্ভুক্ত সদস্যদের সন্তানদের অগ্রাধিকার দেওয়া হবে।
  • ব্র্যাক গ্র্যাজুয়েট ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর (যেমন শারীরিক প্রতিবন্ধী ও আদিবাসী) শিক্ষার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে। এ ক্ষেত্রে পরীক্ষার ফলাফলের শর্ত শিথিলযোগ্য।

আবেদনকারীদের অবশ্যই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। আবেদনের সময় এসএসসি পরীক্ষার জিপিএ এবং কলেজে ভর্তিসংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব মূল সার্টিফিকেট, নম্বরপত্র এবং কলেজে ভর্তি নিশ্চিতকরণের কপির পরিষ্কার স্ক্যান কপি (পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে) আপলোড করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে।

বাংলাদেশ সময়: ১৫:১০:২৮   ১৩৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


খুলনায় আ.লীগ নেতা আবেদ আলী শেখকে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ
যুক্তরাষ্ট্রের প্রযুক্তি নিয়ন্ত্রণে বড় ধাক্কা খেল চীনের এআই খাত
ঢাকার নতুন চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জিয়াদুর রহমান
ফটিকছড়িতে বিএনপি ও যুবলীগ-ছাত্রলীগ সংঘর্ষ, বাড়ি ভাঙচুর ও মোটরসাইকেলে আগুন
৩১ ডিসেম্বর পর্যন্ত নোট-গাইড ছাপায় নিষেধাজ্ঞা এনসিটিবির
বুয়েটের ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ
১৬ বছরের নিচে শিশুদের সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নীতিমালা প্রণয়নের নির্দেশ
ইয়ামিন হত্যায় ১৯ আসামির বিচার শুরুর আদেশ, সাক্ষ্যগ্রহণ ১৪ ডিসেম্বর
পুলিশে প্রশাসনিক রদবদল
ঢাকা কলেজে ককটেল বিস্ফোরণ: দুই শিক্ষার্থী কারাগারে, একজন কিশোর উন্নয়ন কেন্দ্রে

Law News24.com News Archive

আর্কাইভ