ব্র্যাকের মেধাবিকাশ বৃত্তিতে ২০২৬-২৭ শিক্ষাবর্ষে কলেজে ভর্তি হওয়া নতুন শিক্ষার্থীদের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে। এই কর্মসূচির আওতায় নির্বাচিত শিক্ষার্থীরা এককালীন ৮ হাজার টাকা এবং প্রতি মাসে ৫ হাজার টাকা করে বৃত্তি পাবেন। আবেদনের শেষ সময় ২১ অক্টোবর ২০২৬।
দরিদ্র ও মেধাবী শিক্ষার্থীদের উচ্চশিক্ষার স্বপ্ন পূরণে সহায়তার লক্ষ্যে ব্র্যাক নিজস্ব অর্থায়নে এই বৃত্তি প্রদান করছে।
শিক্ষার্থী নির্বাচনের মানদণ্ড:
আবেদনকারীদের অবশ্যই ২০২৬-২৭ শিক্ষাবর্ষে নতুন ভর্তি হওয়া শিক্ষার্থী হতে হবে। আবেদনের সময় এসএসসি পরীক্ষার জিপিএ এবং কলেজে ভর্তিসংক্রান্ত সঠিক তথ্য প্রদান করতে হবে। এছাড়া প্রয়োজনীয় সব মূল সার্টিফিকেট, নম্বরপত্র এবং কলেজে ভর্তি নিশ্চিতকরণের কপির পরিষ্কার স্ক্যান কপি (পিডিএফ বা জেপিইজি ফরম্যাটে) আপলোড করতে হবে। ভুল বা অসম্পূর্ণ তথ্য প্রদান করলে আবেদন বাতিল বলে গণ্য হবে। যোগাযোগের জন্য সচল মোবাইল নম্বর ও ই-মেইল ঠিকানা ব্যবহার করতে হবে।
বাংলাদেশ সময়: ১৫:১০:২৮ ২০ বার পঠিত #কলেজ শিক্ষার্থী #বৃত্তি #ব্র্যাক #মেধাবিকাশ বৃত্তি #শিক্ষা