সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০

প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের ভুরকি ও ইশবপুর গ্রামের বাসিন্দাদের মধ্যে জমিসংক্রান্ত বিরোধের জেরে দফায় দফায় সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (২৭ সেপ্টেম্বর) দুপুরে ভুরকি বাজার এলাকায় এই সংঘর্ষে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হয়েছেন।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ভুরকি গ্রামের ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া এবং ইশবপুর গ্রামের হাজী ছফির আলীর লোকজনের মধ্যে দীর্ঘদিন ধরে ক্ষেতের জমি নিয়ে বিরোধ চলে আসছে।

ঘটনার দিন দুপুরে উভয় পক্ষের লোকজনের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে মাইকিং করে লোকজন জড়ো করা হয় এবং সংঘর্ষ শুরু হয়। প্রায় এক ঘণ্টা স্থায়ী এই সংঘর্ষে আহতদের মধ্যে ইউপি চেয়ারম্যান কবির হোসেন ধলা মিয়া, হাজী ছফির আলীসহ বেশ কয়েকজন রয়েছেন। গুরুতর আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বিশ্বনাথ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান জানান, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে এবং অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। অপ্রীতিকর ঘটনা এড়াতে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১১:০৮:৫৩   ৪ বার পঠিত   #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
রাজধানীতে কবরের জায়গার তীব্র সংকট: বনানীতে ২৫ বছরের জন্য খরচ সাড়ে ৪ কোটি টাকা
ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ