রাজধানীতে কবরের জায়গার তীব্র সংকট: বনানীতে ২৫ বছরের জন্য খরচ সাড়ে ৪ কোটি টাকা

প্রথম পাতা » প্রধান সংবাদ » রাজধানীতে কবরের জায়গার তীব্র সংকট: বনানীতে ২৫ বছরের জন্য খরচ সাড়ে ৪ কোটি টাকা
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



রাজধানী ঢাকায় বসবাসের জায়গার পাশাপাশি মৃত্যুর পর শেষ বিদায়ের ঠিকানা বা কবরের জায়গাও অত্যন্ত ব্যয়বহুল ও দুষ্প্রাপ্য হয়ে উঠেছে। বনানী কবরস্থানে একটি কবর ২৫ বছরের জন্য সংরক্ষণ করতে প্রায় সাড়ে ৪ কোটি টাকা পর্যন্ত গুনতে হচ্ছে। অথচ সাধারণ দাফনের সরকারি নিবন্ধন ফি মাত্র ৫০০ টাকা।

বনানী কবরস্থানে সাধারণ সারিতে দাফনের পর কোনো কবর ১৫ বছর সংরক্ষণ করতে চাইলে খরচ প্রায় তিন কোটি টাকা এবং ২৫ বছরের জন্য দিতে হয় প্রায় সাড়ে চার কোটি টাকা।

কবরস্থানের জায়গা সীমিত হওয়ায় অনেক ক্ষেত্রে নির্দিষ্ট সময় পর পুরনো কবর পুনর্ব্যবহার করা হচ্ছে, যা অনেক পরিবারের জন্য আবেগ ও মানসিক কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের আওতাধীন বিভিন্ন কবরস্থানেও দীর্ঘমেয়াদী সংরক্ষণের জন্য লাখ লাখ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। নগর পরিকল্পনাবিদদের মতে, আবাসন বা বাণিজ্যিক স্থাপনার মতো কবরস্থানকে নগর পরিকল্পনায় সমান গুরুত্ব না দেওয়ায় এই সংকট প্রকট হয়েছে। বিশদ অঞ্চল পরিকল্পনায় (ড্যাপ) প্রতিটি ওয়ার্ডে ছোট ছোট কবরস্থান রাখার সুপারিশ থাকলেও তা বাস্তবায়নের চ্যালেঞ্জ রয়ে গেছে।

বাংলাদেশ সময়: ১১:০৪:২৩   ১ বার পঠিত   #  #  #  #  #  #  #




প্রধান সংবাদ’র আরও খবর


রাজধানীতে দখল ও লুটপাটের হিড়িক: অপরাধীদের বেপরোয়া কর্মকাণ্ডে জনমনে শঙ্কা
পুলিশ বাহিনীকে রাজনীতিমুক্ত ও জনবান্ধব করার আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর
ব্রাহ্মণবাড়িয়ায় দুই পক্ষের সংঘর্ষে আহত ২০
সিলেটে জমিসংক্রান্ত বিরোধে দুই গ্রামের সংঘর্ষে আহত ৩০
রাজধানীতে কবরের জায়গার তীব্র সংকট: বনানীতে ২৫ বছরের জন্য খরচ সাড়ে ৪ কোটি টাকা
ভারত পালানোর সময় দর্শনা চেকপোস্টে আ.লীগ নেতা গ্রেপ্তার
দেশের বিভিন্ন অঞ্চলে আগামী ৫ দিন বৃষ্টির পূর্বাভাস
সাবেক সঙ্গীকে ভুলতে কতদিন সময় লাগে, গবেষণায় যা জানা গেল
ইরান-যুক্তরাষ্ট্র সংঘাত: কূটনীতিই একমাত্র সমাধানের পথ, দাবি আরাগচির
সালমান মুক্তাদিরের স্টুডিও ভাঙচুর: মূল পরিকল্পনাকারীসহ গ্রেপ্তার ৫

Law News24.com News Archive

আর্কাইভ