সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

ট্রাম্পের কর্মসূচির কভারেজে ফিরছে ৪ মার্কিন টিভি নেটওয়ার্ক

প্রথম পাতা » আন্তর্জাতিক » ট্রাম্পের কর্মসূচির কভারেজে ফিরছে ৪ মার্কিন টিভি নেটওয়ার্ক
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬



যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিভিন্ন কর্মসূচির কভারেজে আবারও ফিরছে দেশটির চারটি প্রধান টেলিভিশন নেটওয়ার্ক। এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি রোববার (২৭ সেপ্টেম্বর) থেকে হোয়াইট হাউসের প্রেস পুলের দায়িত্ব পালনে ফিরবে বলে দ্য নিউইয়র্ক টাইমস জানিয়েছে। হোয়াইট হাউসের প্রেস পুলের মাধ্যমে বিভিন্ন নেটওয়ার্ক পালাক্রমে প্রেসিডেন্টের কর্মসূচির ভিডিও সংগ্রহ করে এবং তা অন্য সংবাদমাধ্যমের সঙ্গে ভাগ করে নেয়। সিএনএনকে নিয়ে বিরোধের কারণে গত সপ্তাহে এই যৌথ কভারেজ সাময়িকভাবে বন্ধ ছিল। তবে বৃহস্পতিবার আদালতের নির্দেশে সিএনএন, এমএস নাও ও পলিটিকোর হোয়াইট হাউসে প্রবেশাধিকার পুনর্বহাল হওয়ার পর শুক্রবার টেলিভিশন প্রেস পুল আবার কভারেজ শুরু করে। নতুন পরিকল্পনা অনুযায়ী, সিএনএনের নির্ধারিত পালা এলে এবিসি, সিবিএস, ফক্স নিউজ ও এনবিসি পরিস্থিতি অনুযায়ী বিকল্প ক্যামেরা দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নেবে। বিকল্প দল না পাঠালে সিএনএনের জন্য নির্ধারিত পালাটি খালি থাকবে এবং ট্রাম্পের সংশ্লিষ্ট কর্মসূচিতে বড় টেলিভিশন নেটওয়ার্কগুলোর যৌথ ভিডিও কভারেজ নাও থাকতে পারে। এর আগে ট্রাম্প প্রশাসন সিএনএন, এমএস নাও ও পলিটিকোর সাংবাদিকদের বিরুদ্ধে মিথ্যা তথ্য প্রচারের অভিযোগ তুলে তাদের প্রবেশাধিকার বন্ধ করে দিয়েছিল। পরে আদালতের নির্দেশে প্রশাসন তাদের প্রবেশাধিকার ফিরিয়ে দেয়।

বাংলাদেশ সময়: ১১:০৩:১৮   ৬ বার পঠিত   #  #  #  #  #  #