রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬

ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত

প্রথম পাতা » আন্তর্জাতিক » ইতালির মাউন্ট এতনায় অগ্ন্যুৎপাত: রেড অ্যালার্ট জারি ও ফ্লাইট চলাচল ব্যাহত
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



ইতালির সিসিলি দ্বীপের মাউন্ট এতনা আগ্নেয়গিরিতে অগ্ন্যুৎপাত শুরু হয়েছে। আগ্নেয়গিরি থেকে প্রায় ৪ কিলোমিটার উচ্চতায় ছাইয়ের কুণ্ডলী ছড়িয়ে পড়ায় বিমান চলাচলে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। এর ফলে কাতানিয়া বিমানবন্দরে আগমনকারী ফ্লাইটগুলো সাময়িকভাবে স্থগিত রাখা হয়েছে।

শনিবার (২৬ সেপ্টেম্বর) ইতালির ন্যাশনাল ইনস্টিটিউট অব জিওফিজিক্স অ্যান্ড ভলকানোলজি (আইএনজিভি) এই তথ্য নিশ্চিত করেছে। অগ্ন্যুৎপাতের কারণে সিসিলির আকাশসীমার সি-১ সেক্টর বন্ধ ঘোষণা করা হয়েছে, যার ফলে ওই এলাকায় বিমান অবতরণ ও উড্ডয়নের ওপর বিধিনিষেধ আরোপ করা হয়েছে।

কাতানিয়া বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, আগ্নেয় ছাইয়ের কারণে স্থানীয় সময় বিকেল ৪টা পর্যন্ত সব আগমনকারী ফ্লাইট স্থগিত রাখা হয়েছে। এর আগে নিরাপত্তার স্বার্থে প্রতি ঘণ্টায় ১২টির পরিবর্তে সর্বোচ্চ চারটি বিমান অবতরণের অনুমতি দেওয়া হচ্ছিল। এই পরিস্থিতির কারণে আইটিএ এয়ারওয়েজের অন্তত ১০টি ফ্লাইটের গতিপথ পরিবর্তন করা হয়েছে। এছাড়া ভোলোতিয়া এয়ারের একটি ফ্লাইটও কোমিসো বিমানবন্দরে সরিয়ে নেওয়া হয়েছে।

বাংলাদেশ সময়: ১৬:১৪:৫৫   ১০ বার পঠিত   #  #  #  #  #  #