ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রথম পাতা » জাতীয় » ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬



ফ্যাসিবাদী শক্তিকে আর কোনোদিন বাংলাদেশের মাটিতে রাজনীতি করতে দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। শনিবার (২৬ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর ধোলাইখাল মাঠে আয়োজিত এক সমাবেশে তিনি এ কথা বলেন। পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার অপচেষ্টার বিরুদ্ধে এই সমাবেশের আয়োজন করা হয়।

ঢাকা-৬ আসনের উদ্যোগে আয়োজিত সমাবেশে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা দেশে গণহত্যা, গুম ও খুন করেছে, তাদের প্রত্যেকের বিচার করা হবে। তিনি আরও বলেন, যেকোনো মূল্যে ২০২৪ সালের গণহত্যাকারীদের বিচার নিশ্চিত করা হবে। স্বাধীনতার পর যারা সবচেয়ে বেশি হত্যাকাণ্ড ঘটিয়েছে, তাদের কোনোভাবেই এ দেশে রাজনীতি করার সুযোগ দেওয়া হবে না।

ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে সাধারণ মানুষের আত্মত্যাগের কথা স্মরণ করে তিনি সবাইকে ঐক্যবদ্ধভাবে রাজপথে থাকার আহ্বান জানান।

শেখ হাসিনার প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, সরকার চায় প্রত্যাবর্তন চুক্তির মাধ্যমে তাকে দেশে ফিরিয়ে আনা হোক। দেশে এসে তিনি সাজা ভোগ করবেন অথবা আপিলের সুযোগ থাকলে আপিল করবেন। শুধু আওয়াজ দিয়ে কোনো লাভ হবে না বলেও তিনি মন্তব্য করেন।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, প্রতিবেশী অনেক দেশে বাংলাদেশের তুলনায় কয়েকগুণ জ্বালানি তেলের দাম বেড়েছে। সীমান্ত দিয়ে তেল পাচার এবং আন্তর্জাতিক বাজারে দাম বৃদ্ধির কারণে সরকার বাধ্য হয়ে দেশে তেলের দাম কিছুটা বাড়িয়েছে। এ জন্য তিনি জনগণের কাছে দুঃখ প্রকাশ করেন এবং জানান যে প্রধানমন্ত্রী তারেক রহমানও এ বিষয়ে বারবার দুঃখ প্রকাশ করছেন।

বিরোধী দলের লংমার্চ প্রসঙ্গে তিনি বলেন, সরকার গঠনের সাত মাস না পেরোতেই লংমার্চ করা নিয়ে সমস্যা নেই। তবে দেশের মানুষ স্বাধীনতাবিরোধীদের সঙ্গে নেই।

বাংলাদেশ সময়: ৮:২১:০৮   ৩ বার পঠিত   #  #  #  #  #  #  #




জাতীয়’র আরও খবর


ফ্যাসিবাদী শক্তিকে আর রাজনীতি করতে দেওয়া হবে না: স্বরাষ্ট্রমন্ত্রী
প্রাথমিক শিক্ষক নিয়োগে প্রহসনের অভিযোগ নাহিদ ইসলামের
পাকিস্তানি সাংবাদিকের প্রশ্নে ক্ষুব্ধ প্রতিক্রিয়া জয়শঙ্করের
দ্বিতীয় স্ত্রীর মৃত্যু: রিমান্ডে এমপি গাজী নজরুল যা বলেছেন
শনিবার থেকে হামের বিশেষ টিকা ক্যাম্পেইন, ৩৪ লাখ শিশুকে টিকা দেওয়ার লক্ষ্য
পুলিশ বাহিনীতে নতুন বিশেষ ইউনিট গঠনের উদ্যোগ
দ্বিতীয় স্ত্রীর আত্মহত্যার প্ররোচনা মামলায় এমপি গাজী নজরুল আবারও রিমান্ডে
জলবায়ু অর্থায়ন সম্পর্কিত জাতীয় কমিটির সভাপতি প্রধানমন্ত্রী তারেক রহমান
বেনজীর আহমেদকে দেশে ফেরাতে কতদিন লাগবে?
নিজে গাড়ি চালিয়ে রাজধানীর পরিস্থিতি দেখলেন প্রধানমন্ত্রী

Law News24.com News Archive

আর্কাইভ