সিএনএনের বিশ্লেষণ ট্রাম্পের কৌশলেই খেলছে ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » সিএনএনের বিশ্লেষণ ট্রাম্পের কৌশলেই খেলছে ইরান
বুধবার, ১৫ জুলাই ২০২৬



সিএনএনের বিশ্লেষণ ট্রাম্পের কৌশলেই খেলছে ইরান

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে যেন তাঁরই কৌশলে ঘায়েলের চেষ্টা করছে ইরান। গত সোমবার ট্রাম্প অভিযোগ করেন, কোনো চুক্তি মেনে চলার ক্ষেত্রে ইরানের ওপর ভরসা করা যায় না। অথচ এর আগে তিনি নিজেই যুদ্ধ থামানোর জন্য সই করা সমঝোতা স্মারক ভেঙেছেন।

ফক্স নিউজকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প অভিযোগ করে বলেন, ‘চুক্তি সম্পন্ন হয়েছিল। কিন্তু এর পর তারা (ইরান) সেটি ভেঙে দিয়েছে। তারা সব সময়ই চুক্তি ভঙ্গ করে।’ আন্তর্জাতিক একাধিক চুক্তি থেকে নিজের বেরিয়ে যাওয়ার অভ্যাসের পরও এমন মন্তব্যে ট্রাম্পের নিজের আত্মবিরোধী রূপ ফুটে উঠেছে।

ট্রাম্প যখন হরমুজ প্রণালি দিয়ে চলাচলকারী জাহাজের ওপর নিজস্ব টোল আরোপের হুমকি দেন, তখন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি সামাজিক মাধ্যম এক্সে উপহাস করে লেখেন, ‘ট্রাম্প হরমুজ প্রণালিতে টোল নেওয়ার বিষয়ে তেহরানের অবস্থানকে বৈধতা দিয়েছেন। তবে ২০ শতাংশ টোল অবশ্যই অনেক বেশি। আমরা ন্যায্য ফি রাখব।’

এ ঘটনায় স্পষ্ট হচ্ছে, ইরান শুধু কঠিন দরকষাকষিই করছে না; সমঝোতা স্মারকেরও নিজস্ব ব্যাখ্যা দাঁড় করিয়েছে। অন্যদিকে, ট্রাম্প মার্কিন জনগণকে সন্তোষজনকভাবে বোঝাতে পারেননি– কেন তিনি এমন একটি যুদ্ধ আবার শুরু করলেন, যেটিকে তিনি বারবার ‘জয়ী যুদ্ধ’ বলে দাবি করেছেন।

কয়েক সপ্তাহ আগেও ট্রাম্প বলেছিলেন, তাঁর সই করা সমঝোতা স্মারক ইরানের পারমাণবিক কর্মসূচির স্থায়ী অবসান ঘটিয়েছে। কিন্তু এখন তাঁর বক্তব্য পুরোপুরি বদলে গেছে। সোমবার রেডিও উপস্থাপক হিউ হিউইটকে দেওয়া সাক্ষাৎকারে ট্রাম্প বলেন, ‘ওই সমঝোতা ছিল কেবল একটি পরীক্ষা, যেখানে ইরান ব্যর্থ হয়েছে এবং সেটির বিশেষ কোনো গুরুত্ব ছিল না।’

একসময় ট্রাম্পের সমর্থকরা তাঁর পরস্পরবিরোধী বক্তব্যকে ‘উচ্চ পর্যায়ের কূটনৈতিক কৌশলের অংশ’ বলে ব্যাখ্যা করতেন। কিন্তু বর্তমান পরিস্থিতিতে তিনি আপাতত এক অচলাবস্থায় আটকে পড়েছেন বলে মনে হচ্ছে।

যুদ্ধের বাস্তবতা বদলাতে পারছেন না ট্রাম্প

সমঝোতা স্মারক কার্যত ভেঙে পড়েছে। কারণ, যুদ্ধে নিজেদের সবচেয়ে বড় অর্জন হরমুজ প্রণালির ওপর কার্যকর নিয়ন্ত্রণ রক্ষা করতে ইরান সক্রিয় পদক্ষেপ নিয়েছে। এতে আবারও স্পষ্ট হয়েছে, যুক্তরাষ্ট্রের সামরিক শক্তি ও ট্রাম্পের কঠোর হুমকি সত্ত্বেও সংঘাতের গতিপথ এখনও অনেকটাই নির্ধারণ করছে তেহরান। যুদ্ধের শুরু থেকে যে সমীকরণ বিদ্যমান ছিল, সেটি অপরিবর্তিত রয়েছে।

নতুন এই অচলাবস্থার পেছনে ট্রাম্প প্রশাসনের তাড়াহুড়া করে এমন একটি সমঝোতা চূড়ান্ত করাও ভূমিকা রেখেছে, যার ভাষা ছিল অস্পষ্ট। সমালোচকদের মতে, মার্কিন ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সের নেতৃত্বে আলোচনাকারী দল বুঝতেই পারেনি, ইরান এই অস্পষ্ট ভাষাকে ভবিষ্যতে নিজেদের কৌশলগত সুবিধা বাড়ানোর হাতিয়ার হিসেবে ব্যবহার করবে।

সমঝোতায় বলা হয়েছিল, তেহরান ৬০ দিনের জন্য হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজের নিরাপদ ও অবাধ চলাচলের ব্যবস্থা করবে। এটি যুক্তরাষ্ট্রের প্রত্যাশার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ মনে হলেও, ইরান এটিকে ভবিষ্যতে হরমুজ প্রণালির প্রশাসনিক নিয়ন্ত্রণ নিজেদের হাতে থাকার এক ধরনের স্বীকৃতি হিসেবে দেখছে। তাই নতুন বাস্তবতা নিজেদের অনুকূলে গড়ে তুলতে তারা সক্রিয়ভাবে অবস্থান নিচ্ছে। এটি প্রশাসনের আরেকটি ভুল হিসাবও সামনে নিয়ে এসেছে। তারা শুরুতে ধারণা করতে পারেনি, ইরান হরমুজ প্রণালি বন্ধ করার মতো পদক্ষেপ নিতে পারে।

বিশ্লেষকদের মতে, নতুন করে পাল্টাপাল্টি হামলার উদ্দেশ্য হয়তো সমঝোতা স্মারকের নিজ নিজ ব্যাখ্যাকে প্রতিষ্ঠা করা, যাতে ভবিষ্যতে আবারও কূটনৈতিক আলোচনার পথ তৈরি হয়। ইসরায়েলের ইনস্টিটিউট ফর ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজের ইরান ও শিয়া জোটবিষয়ক কর্মসূচির জ্যেষ্ঠ গবেষক ড্যানি সিট্রিনোভিচ বলেন, ‘যুক্তরাষ্ট্রের বিস্তৃত হামলা এবং ইরানের পাল্টা জবাব সত্ত্বেও এখনও কূটনৈতিক সমাধানের সুযোগ রয়েছে।’

বাংলাদেশ সময়: ১:১৮:৫৬   ৬ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


ব্রিফিংয়ে জয়সওয়াল শেখ হাসিনাকে প্রত্যর্পণ একটি আইনি বিষয়
সিএনএনের বিশ্লেষণ ট্রাম্পের কৌশলেই খেলছে ইরান
ইরানে ফের মার্কিন নৌ অবরোধ, জাহাজ থেকে টোল আদায়ের ঘোষণা ট্রাম্পের
একাধিক বিস্ফোরণে আবারো কাঁপল ইরান
মজার বাজি ইংল্যান্ডের জয়ে ২৪ ঘণ্টার জন্য লোগো বদলালো নরওয়েজিয়ান এয়ার
ব্যাংককের পানশালায় ভয়াবহ আগুন, অন্তত ২৭ জনের মৃত্যু
৩ হাজার টাকা তুলতে গিয়ে দেখলেন অ্যাকাউন্টে ৭৫৯ কোটি!
বাবার ‘রক্তের প্রতিশোধ’ নেয়ার অঙ্গীকার মোজতবা খামেনির
ভারতে ‘আয়রন ডোম’ ক্ষেপণাস্ত্র তৈরির পরিকল্পনা করছে ইসরাইল
খামেনির প্রতি সর্বসাধারণের শ্রদ্ধা নিবেদন আজ, জনসমাগমে মুখর প্রাঙ্গণ

Law News24.com News Archive

আর্কাইভ