একাধিক বিস্ফোরণে আবারো কাঁপল ইরান

প্রথম পাতা » আন্তর্জাতিক » একাধিক বিস্ফোরণে আবারো কাঁপল ইরান
সোমবার, ১৩ জুলাই ২০২৬



একাধিক বিস্ফোরণে আবারো কাঁপল ইরান

ইরানের দক্ষিণাঞ্চলীয় বন্দর আবাস শহর এবং কেশম দ্বীপে ফের একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সোমবার (১৩ জুলাই) মেহের নিউজ এজেন্সির বরাতে কাতারভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার লাইভ প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে।
তবে সর্বশেষ এই হামলায় কোনো হতাহত, আবাসিক এবং বাণিজ্যিক অবকাঠামো ক্ষতিগ্রস্ত হওয়ার খবর এখন পর্যন্ত পাওয়া যায়নি।

মেহের নিউজ এজেন্সি তাদের প্রতিবেদনে জানিয়েছে, গত কয়েক রাত থেকে আমেরিকার সন্ত্রাসী বাহিনী আমাদের দক্ষিণাঞ্চলীয় উপকূলে হামলা চালাচ্ছে। এতে আমাদের ভূমির বেশ কয়েকজন প্রহরী এবং জেলে শহীদ হয়েছেন।
এর আগে রোববার ভোরে টানা তৃতীয় দিনের মতো ইরানের বিভিন্ন অঞ্চলে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী।

যুক্তরাষ্ট্র দাবি করেছে, তারা রোববার বিমান, নৌযান ও ড্রোন ব্যবহার করে ইরানের বিমান প্রতিরক্ষা ব্যবস্থা, উপকূলীয় রাডার ঘাঁটি, ক্ষেপণাস্ত্র ও ড্রোন সক্ষমতা এবং ছোট নৌযানে হামলা চালিয়েছে।

এর জবাবে উপসাগরীয় পাঁচটি দেশে অবস্থিত মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়ে ইরান। তারা এদিন বাহরাইন, জর্ডান, কুয়েত, ওমান এবং সংযুক্ত আরব আমিরাতে হামলা চালায়।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়েছে, মার্কিন হামলার জেরে ইরান উপসাগরীয় দেশগুলোতে হামলার তীব্রতা বাড়িয়েছে।

বাংলাদেশ সময়: ২৩:৩৮:৫৯   ১২৮ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


সৌদি আরবের পাশে থাকার অঙ্গীকার তুরস্কের
সৌদি আরবে ফ্লাইট জটিলতায় বিপাকে বাংলাদেশি কর্মীরা
ইয়েমেন যুদ্ধে জড়ালে যুক্তরাষ্ট্রকে বেদনাদায়ক জবাবের হুঁশিয়ারি হুতিদের
নিউইয়র্কের বিমানবন্দরে হেনস্তার শিকার ড. মুহাম্মদ ইউনূস
মোংলা বন্দর আধুনিকায়নে ৩৩৫.৭৮ মিলিয়ন ডলার ঋণ দেবে চীন
সৌদি আরবে বাংলাদেশিদের সতর্ক থাকার আহ্বান জানাল দূতাবাস
রিয়াদ বিমানবন্দরে ফের হামলা: আহত কয়েকজন
পারমাণবিক হুমকির কাছে মাথা নত করবে না ভারত
ভারতের মণিপুরে নাগা-কুকি সংঘর্ষে ৪৮ ঘণ্টায় ৯ জনের মৃত্যু
লক্ষ্ণৌতে বারান্দা থেকে পড়ে ক্যাফে ব্যবসায়ীর মৃত্যু, প্রেমিকার বিরুদ্ধে হত্যা মামলা

Law News24.com News Archive

আর্কাইভ