আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

প্রথম পাতা » খেলা » আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ
সোমবার, ১৩ জুলাই ২০২৬



আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

কোয়ার্টার ফাইনালে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার বিপক্ষে ১–১ সমতায় ফেরার পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন সুইজারল্যান্ডের ব্রিল এমবোলো। ১০ জনের দলে পরিণত হওয়ার পর অতিরিক্ত সময়ে দুটি গোল হজম করে ৩–১ ব্যবধানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে সুইসরা।

ম্যাচ শেষে তাই আক্ষেপ দেশটির কোচ মুরাত ইয়াকিনের। তিনি বলেন, ‘ম্যাচের যেভাবে ঘটনাগুলো ঘটেছে, তাতে আমার মনে হয় আমরা প্রতিপক্ষের চেয়ে ভালো খেলেছি। বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে আমরা যা দেখিয়েছি, তাতে আমি ভীষণ গর্বিত। আমার দল ও কোচিং স্টাফ—সবাইকে নিয়েই আমি গর্ব করি।’

আর্জেন্টিনার কাছে হারের পর ভিএআর নিয়ম নিয়ে ক্ষোভ ঝাড়লেন সুইজারল্যান্ডের কোচ

৭২ মিনিটে ব্রিল এমবোলোর সঙ্গে লিয়ান্দ্রো পারেদেসের সংঘর্ষের পর প্রথমে পারেদেসকে হলুদ কার্ড দেখান রেফারি জোয়াও পিনেইরো। কিন্তু ভিএআরের হস্তক্ষেপে ভুল খেলোয়াড়কে শাস্তি দেওয়া হয়েছে কি না, সেই পর্যালোচনা শুরু হয়। শেষ পর্যন্ত পারেদেসের কার্ড বাতিল করে অভিনয়ের অভিযোগে দ্বিতীয় হলুদ কার্ড দেখানো হয় এমবোলোকে। মুহূর্তেই ১১ জন থেকে ১০ জনের দলে পরিণত হয় সুইজারল্যান্ড।

সুইস কোচের মতে, সমতাসূচক গোলের পর তারাই ম্যাচের গতি নিয়ন্ত্রণ করছিল। এই সময় কার্ড দেখানোর নিয়ম নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি,‘আমাদের পক্ষেই তখন গতি ছিল। আমরা আরও আক্রমণাত্মক পরিবর্তন আনার কথা ভাবছিলাম। কিন্তু তারপরই লাল কার্ড এলো। মনে হয়, আজ ভাগ্য আমাদের পক্ষে ছিল না। এই নিয়ম কীভাবে বানানো হয়েছে, সেটাও আমি জানি না। তারপরও এই দলকে নিয়ে আমার গর্বের শেষ নেই।’

গোলকিপার গ্রেগর কোবেলও মনে করেন, শেষ পর্যন্ত লড়াই করেও অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগ না পাওয়াটা হতাশার। তিনি বলেন, ‘আমি দলকে নিয়ে ভীষণ গর্বিত। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা লড়েছি, সবকিছু উজাড় করে দিয়েছি। আমাদের মানসিকতা ছিল অসাধারণ। লাল কার্ডের ঘটনাটি আমি পরিষ্কারভাবে দেখিনি। তবে যেভাবে আমরা লড়াই করেছি, তাতে অন্তত টাইব্রেকারে যাওয়ার সুযোগও না পাওয়াটা অন্যায্য মনে হচ্ছে।’

বাংলাদেশ সময়: ৬:৫৮:১৩   ১২৩ বার পঠিত  




খেলা’র আরও খবর


৭ বছর পর মরুর বুকে ত্রিদেশীয় ওয়ানডে: পরিসংখ্যানে এগিয়ে বাংলাদেশ, শক্ত চ্যালেঞ্জে আফগান-জিম্বাবুয়ে
নতুন বাংলাদেশের চিত্র বদলে দেওয়ার প্রত্যাশা যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রীর
মেসির সামনে তিন লক্ষ্য, ইতিহাস গড়ার হাতছানি
বিদায়ের আগে রিভার প্লেটের সম্মানসূচক সদস্য হলেন মেসি
মেসির বিদায়বেলায় নেইমারের আবেগঘন বার্তা
আর্জেন্টিনার জার্সি ছিল আমার স্বপ্ন ও জীবন: মেসি
২০ কোটি টাকা ব্যয়ে এশিয়ান গেমসে বাংলাদেশের প্রাপ্তি মাত্র এক টুকরো তামা
আজ থেকে আন্তর্জাতিক ক্রিকেটে কার্যকর ১০ নতুন নিয়ম
ফিলিস্তিনিদের প্রতি সংহতি জানিয়ে ইসরায়েলকে হারাল আয়ারল্যান্ড
বিশ্বকাপে ‘ঘৃণা’ ছড়ানো বিদেশিদের বহিষ্কার করবে আর্জেন্টিনা!

Law News24.com News Archive

আর্কাইভ