কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

প্রথম পাতা » অপরাধ » কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ
সোমবার, ১৩ জুলাই ২০২৬



কুষ্টিয়ায় মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে পঞ্চম শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ

কুষ্টিয়ার কুমারখালীতে পঞ্চম শ্রেণির এক শিক্ষার্থীকে ধর্ষণের অভিযোগ উঠেছে একই এলাকার রিফাত প্রামাণিক (১৭) নামের এক মাদ্রাসাছাত্রের বিরুদ্ধে।

রোববার (১২ জুলাই) সকাল সাতটার দিকে উপজেলা সদকি ইউনিয়নের বানিয়াপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

রিফাত বানিয়াপাড়া এলাকার বাসিন্দা। তিনি স্থানীয় একটি মাদ্রাসা থেকে এসএসএসসি (সমমান) পরীক্ষায় অংশ নিয়েছেন।

পুলিশ, পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, ধর্ষণের শিকার শিশু বাড়ির পাশে একটি মসজিদের মক্তবে পড়তে গিয়েছিল। পড়া শেষ করে প্রবল বৃষ্টির কারণে মক্তবেই ছিলো শিশুটি। শিশুটির সঙ্গে অভিযুক্ত রিফাতের বোন ও মক্তবে পড়ে। মক্তব থেকে বোনকে বাড়িতে রেখে আসে রিফাত। পরে আবারও মক্তবে গিয়ে সে ভিকটিম শিশুটিকে মক্তবের পাশে একটি জরাজীর্ণ ঘরে নিয়ে যায়। সেখানে আটকে রেখে ধর্ষণ করে। শিশুটি কান্নাকাটি শুরু করলে স্থানীয় এক ব্যক্তি সেখানে যান।

এ সময় অভিযুক্ত রিফাত পালিয়ে যায়। পরিবারের সদস্যরা এদিন বিকালে কুমারখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে শিশুটিকে। পরে তাকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর থেকে পলাতক রয়েছে রিফাত। এ ঘটনায় শিশুটির পরিবারের পক্ষ থেকে কুমারখালী থানায় একটি এজাহার দেয়া হয়েছে।

কুমারখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জামাল উদ্দিন জানান, অভিযোগ পেয়েছি। মামলা প্রক্রিয়াধীন। খুব দ্রুতই আসামিকে গ্রেপ্তার করা হবে।

বাংলাদেশ সময়: ৬:৫৮:২৯   ১৩১ বার পঠিত  




অপরাধ’র আরও খবর


ময়মনসিংহে বিদ্যালয়ে দুই শিক্ষকের মারামারি, তদন্তের নির্দেশ
চুল কাটতে বলায় শিক্ষককে কলম দিয়ে আঘাত করল নবম শ্রেণির ছাত্র
মাদারীপুরে জেলা জজের বাসভবনের সামনে ককটেল বিস্ফোরণ
অপ্রতিম হত্যার দ্রুত বিচার ও অভিযুক্তদের প্রকৃত বয়স নির্ধারণের দাবি
রাজবাড়ীর গোয়ালন্দে ৯০ লক্ষ টাকার ৩০হাজার পিস ইয়াবাসহ ৩জন গ্রেফতার
নোয়াখালীতে ঘুমন্ত ব্যক্তিকে পিটিয়ে ও ছুরিকাঘাতে হত্যা, সাবেক স্ত্রী ও শাশুড়ি আটক
গাজীপুরে অন্তঃসত্ত্বা স্ত্রীকে হত্যার পর লাশের পাশে বসে ধূমপান করলেন স্বামী
রংপুরে চার খুনের ঘটনায় আসামিদের ডিএনএ শনাক্ত
আশুলিয়ায় মেডিক্যাল কলেজের জমিতে আড়ত নির্মাণ, স্থানীয় বিএনপি নেতাদের বিরুদ্ধে দখলের অভিযোগ
বিদেশে চাকরির প্রলোভন দেখিয়ে অর্থ আত্মসাৎ: ১২ সদস্যের চক্র আটক

Law News24.com News Archive

আর্কাইভ