আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি

প্রথম পাতা » আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল » আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি
সোমবার, ৮ জুন ২০২৬



আইনজীবী আমিনুল গণীর মৃত্যুতে ট্রাইব্যুনালের কার্যক্রম মুলতবি

আইনজীবী আমিনুল গণী টিটোর মৃত্যুতে সোমবার (৮ জুন) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২–এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বেশ কিছু মামলায় আসামিপক্ষের আইনজীবী হিসেবে আমিনুল গণী দায়িত্ব পালন করছিলেন।

আইনজীবী আমিনুল গণীর চেম্বারের আইনজীবী শিব্বির আহমেদ একটি বেসরকারি গণমাধ্যমকে জানান, রোববার সকালে আমিনুল গণী হৃদ্‌রোগে আক্রান্ত হন। একপর্যায়ে রাত ১১টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

এক বিজ্ঞপ্তিতে ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম বলেন, ‘আমিনুল গণীর প্রতি শ্রদ্ধা জানিয়ে আজ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২-এর কার্যক্রম মুলতবি রাখা হয়েছে। তার মৃত্যুতে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ ও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-২ গভীর শোক প্রকাশ করছেন।’

চিফ প্রসিকিউটর বলেন, ‘আমিনুল গণী একজন অভিজ্ঞ ও নিবেদিতপ্রাণ আইনজীবী হিসেবে বিচারাঙ্গনে গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। তার পেশাগত দক্ষতা, সৌজন্যবোধ এবং আইনপেশার প্রতি নিষ্ঠা সহকর্মী ও সংশ্লিষ্ট সবার কাছে স্মরণীয় হয়ে থাকবে।’

বাংলাদেশ সময়: ২৩:৪২:৫০   ১১৫ বার পঠিত  




আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল’র আরও খবর


পিলখানা হত্যাকাণ্ডের তথ্য জানতেন বলেই ‘জঙ্গি’ সাজিয়ে হত্যা
আদালতকে বলতে চাইলাম ফাঁসি দিয়ে দেন, প্রস্তুত আছি: লতিফ সিদ্দিকী
পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের অনুমতি চাইলেন পলক
সাবেক রাষ্ট্রপতি সাহাবুদ্দিন-হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ
কাউন্সিলর একরামুল হত্যা: শেখ হাসিনা-বেনজীরসহ ৮ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা
শাপলা চত্বর মানবতাবিরোধী অপরাধ মামলার ফরমাল চার্জ দাখিল সোমবার
‘আয়নাঘর’ পরিদর্শনে যাবেন ট্রাইব্যুনালের তিন বিচারক
শাপলা চত্বর হত্যাকাণ্ডে হাসিনাসহ আসামি ৪১
শাপলা চত্বরে হত্যাযজ্ঞে নিহত ৫৮ জনের পরিচয় শনাক্ত
একটি নদীতে অনেক জুলাই শহীদের লাশ ভাসিয়ে দেওয়ার তথ্য তদন্তে: চিফ প্রসিকিউটর

Law News24.com News Archive

আর্কাইভ