বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের

প্রথম পাতা » আন্তর্জাতিক » বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের
বুধবার, ৩ জুন ২০২৬



বিল পুলটেকে ভারপ্রাপ্ত জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে নিয়োগ ট্রাম্পের

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থাগুলোর প্রধান বা ডিরেক্টর অব ন্যাশনাল ইন্টেলিজেন্স (ডিএনআই) পদে তাঁর ঘনিষ্ঠ মিত্র বিল পুলটেকে ভারপ্রাপ্ত দায়িত্ব দিয়েছেন। মঙ্গলবার (২ জুন) এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়। ৩৮ বছর বয়সী পুলটে বর্তমানে ফেডারেল হাউজিং ফাইন্যান্স এজেন্সি (এফএইচএফএ)-এর পরিচালক এবং সরকারি সমর্থিত মর্টগেজ প্রতিষ্ঠান ফ্যানি মে ও ফ্রেডি ম্যাকের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। ট্রাম্প জানিয়েছেন, বিদ্যমান দায়িত্বের পাশাপাশি তিনি জাতীয় গোয়েন্দা প্রধানের দায়িত্বও পালন করবেন। সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, বিল পুলটে যুক্তরাষ্ট্রের সবচেয়ে সংবেদনশীল বিষয়গুলোর ব্যবস্থাপনায় গুরুত্বপূর্ণ অভিজ্ঞতা অর্জন করেছেন এবং তিনি ১০ ট্রিলিয়ন ডলারেরও বেশি সম্পদ তদারকি করছেন। তবে এই নিয়োগকে ঘিরে শুরু হয়েছে ব্যাপক বিতর্ক। সমালোচকদের দাবি, আবাসন ও আর্থিক খাতে অভিজ্ঞতা থাকলেও গোয়েন্দা বা জাতীয় নিরাপত্তা বিষয়ে পুলটের কোনো পেশাগত অভিজ্ঞতা নেই। এরপরও তিনি এখন সিআইএ, এনএসএসহ যুক্তরাষ্ট্রের ১৮টি গোয়েন্দা সংস্থার তত্ত্বাবধান করবেন। এর আগে জাতীয় গোয়েন্দা প্রধান হিসেবে দায়িত্ব পালন করছিলেন তুলসী গ্যাবার্ড। তিনি গত মাসে ঘোষণা দেন যে ৩০ জুন থেকে পদ ছাড়বেন। যদিও ব্যক্তিগত কারণ হিসেবে স্বামীর অসুস্থতার কথা উল্লেখ করা হয়েছে, বিভিন্ন প্রতিবেদনে হোয়াইট হাউসের সঙ্গে তাঁর মতপার্থক্যের বিষয়টিও উঠে এসেছে। পুলটের নিয়োগ নিয়ে শুধু ডেমোক্র্যাটদের নয়, রিপাবলিকান দলের ভেতর থেকেও প্রশ্ন উঠেছে। রিপাবলিকান সিনেটর জন কর্নিন বলেন, এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনের জন্য প্রয়োজনীয় যোগ্যতার কোনো সুস্পষ্ট প্রমাণ তিনি দেখেননি। অন্যদিকে, সিনেটে ডেমোক্র্যাট নেতা চার্লস শুমার অভিযোগ করেন, রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট একজন ব্যক্তিকে জাতীয় নিরাপত্তার মতো সংবেদনশীল দায়িত্বে বসানো উদ্বেগজনক। ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে পুলটে সিনেটের অনুমোদন ছাড়াই সর্বোচ্চ ২১০ দিন দায়িত্ব পালন করতে পারবেন। ফলে আগামী নভেম্বরের মধ্যবর্তী নির্বাচন পর্যন্ত তিনি এই পদে বহাল থাকতে পারেন।

বাংলাদেশ সময়: ৪:১৩:২৪   ১৩৩ বার পঠিত  




আন্তর্জাতিক’র আরও খবর


বাংলাদেশের প্রধানমন্ত্রী ইস্যুতে প্রশ্ন এড়িয়ে গেলেন ভারতের মুখপাত্র
বাংলাদেশ থেকে ৩ লাখ রোহিঙ্গাকে ফেরত নিতে সম্মত হয়েছে মিয়ানমার: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী
ভারতের সংসদীয় কমিটির প্রতিবেদন বিএনপি’র বিজয় ও তারেক রহমানের দায়িত্ব গ্রহণকে ইতিবাচক হিসেবে নিয়েছে নয়া দিল্লি
মিশরে ভয়াবহ বিস্ফোরণ
ইরানের বিভিন্ন শহরে দফায় দফায় বিস্ফোরণ
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ন্যায়বিচারের মান নিয়ে প্রশ্ন তুলল এইচআরডব্লিউ
ভারতে বাংলাদেশি দম্পতিকে রাস্তায় ফেলে পেটালেন এক চিকিৎসক
কেন্দ্রের আশ্বাসের পর আন্দোলন স্থগিত করল ককরোচ জনতা পার্টি
ইরানের ক্ষেপণাস্ত্র হামলা তেহরানের নির্ভুল লক্ষ্যভেদের সক্ষমতার প্রমাণ: নিউইয়র্ক টাইমস
ট্রাম্পের নতুন শুল্কে বিশ্বজুড়ে মিশ্র প্রতিক্রিয়া, অভিযোগ প্রত্যাখ্যান বহু দেশের

Law News24.com News Archive

আর্কাইভ