ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি
রবিবার, ১৭ মে ২০২৬



ড. ইউনূসের গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা কেন বাতিল নয়, রুল জারি

বিদেশি মোবাইল কোম্পানিকে অতিরিক্ত সুবিধা দিয়ে ও অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূসের মালিকাধীন গ্রামীণ টেলিকমের বাড়তি সুবিধা রেখে করা টেলি কমিউনিকেশন নেটওয়ার্কিং এবং লাইসেন্স পলিসি কেন বাতিল করা হবে না জানতে চেয়ে রুল জারি করেছেন হাইকোর্ট। এ আইনে দেশের মোবাইল কোম্পানির স্বার্থ ক্ষুণ্ণ করা হয়েছে।

রোববার (১৭ মে) রিটকারী আইনজীবী সানাউল্লাহ নুর এ তথ্য জানান।

এদিন হামের টিকা ক্রয় ও টিকাদান কর্মসূচি বন্ধ রাখায় অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. ইউনূস ও উপদেষ্টাদের দেশত্যাগের নিষেধাজ্ঞা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়৷সারাদেশে হাম ও হামের উপসর্গ নিয়ে মারা গেছেন প্রায় সাড়ে চারাশোর বেশি শিশু। আক্রান্ত হয়েছে ষাট হাজার। অভিযোগ উঠেছে অন্তর্বর্তী সরকারের আমলে টিকা ক্রয় করা হয়নি। টিকাদান কর্মসূচিও আনুষ্ঠানিকভাবে বন্ধ ছিলো।হামের টিকা না দেয়ার ব্যর্থতার জন্য দায়ী ব্যক্তিদের বিচার চেয়ে হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি দায়ের করেন সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার এম আশরাফুল ইসলাম।রিটে তদন্ত কমিটি গঠন ও ড. মুহাম্মদ ইউনূসসহ উপদেষ্টা পরিষদের সব সদস্যের বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করার নির্দেশনা চাওয়া হয়।এছাড়াও ড. ইউনূসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকারের আমলের সব ধরনের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে বৃহস্পতিবার আদেশ দিবেন হাইকোর্ট৷ এসময় হামের টিকার ব্যর্থতা ও মার্কিন চুক্তিগুলো খতিয়ে দেখা হবেও বলে মন্তব্য করেন হাইকোর্ট।

বাংলাদেশ সময়: ২৩:৪১:৫৫   ১৪৬ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সুপ্রিম কোর্টে রাতে প্রবেশের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ
স্ত্রী চাইলে তাৎক্ষণিক পরিশোধ করতে হবে বকেয়া দেনমোহর: হাইকোর্ট
সার ডিলার নীতিমালা বহাল রাখলেন চেম্বার আদালত
বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক বেসরকারি মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান শিক্ষক নিয়োগে ১৮ বছরের অভিজ্ঞতার শর্ত স্থগিত
আবরার ফাহাদ হত্যাকাণ্ড ফ্যাসিবাদ আমলের চরম উদাহরণ: অ্যাটর্নি জেনারেল
বিচারিক জটে স্থবির আদালত: চার দশকের আইনি লড়াইয়ের পর বিচার
বিচারপতি মো: রেজাউল হক হলেন ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি
হাইকোর্টের বিচারপতি হিসেবে শপথ নিলেন দেবাশীষ রায়
সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের

Law News24.com News Archive

আর্কাইভ