অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন
রবিবার, ১৭ মে ২০২৬



অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে রিট আবেদন

মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ডের তদন্ত চেয়ে হাইকোর্টে রিট আবেদন করেছেন জ্যেষ্ঠ আইনজীবী মহসিন রশীদ।

রোববার (১৭ মে) রিটের প্রাথমিক শুনানি শেষে বিচারপতি আহমেদ সোহেল ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ আদেশের জন্য বৃহস্পতিবার (২১ মে) দিন রেখেছেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী এম কে রহমান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মো. রুহুল কুদ্দুস কাজল।

এম কে রহমান সাংবাদিকদের বলেন, ‘অন্তর্বর্তী সরকারের ১৮ মাসের কর্মকাণ্ড তদন্ত চেয়ে রিট করা হয়েছে। তারা ১৮ মাসের দেশের সর্বক্ষেত্রে অরাজক পরিস্থিতি সৃষ্টি করেছে অর্থনীতি, স্বাস্থ্যসহ সব ক্ষেত্রে। কমিশন অব ইনকোয়ারি অ্যাক্টে একটা কমিশন হওয়া বাঞ্ছনীয়। যাতে ভবিষ্যতে কোনো নির্বাচিত সরকারকে এসে ওভারথ্রো করতে না পারে। আদালত শুনেছেন, অ্যাটর্নি জেনারেলও ছিলেন। আগামী বৃহস্পতিবার আদেশের জন্য দিন রেখেছেন।’

প্রসঙ্গত, চব্বিশের আন্দোলনে আওয়ামী লীগ সরকার পতনের তিন দিন পর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেয়। ১২ ফেব্রুয়ারি নির্বাচনে জয়ের পর বিএনপি ১৭ ফেব্রুয়ারি সরকার গঠন করলে অন্তর্বর্তী সরকার বিদায় নেয়।

রিট আবেদনকারী আইনজীবী মহসিন রশিদ বলেন, ‘যা কিছু ঘটেছে তার তদন্ত চেয়েছি। টোটাল তদন্ত কীভাবে হবে সেটা সরকার ঠিক করবে। অ্যাটর্নি জেনারেল বলেছেন, আমি একটু জেনে আসি। অর্থাৎ উনি ইনস্ট্রাকশান নেবেন। আমরাও চাই উনি ইনস্ট্রাকশান নিয়ে আসুক।’

বাংলাদেশ সময়: ২৩:৪১:২৭   ১১৭ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ