প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

প্রথম পাতা » সারাদেশ » প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা
শনিবার, ৯ মে ২০২৬



প্রথম আলোর সম্পাদকসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে মানহানির মামলা

দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমানসহ তিন সাংবাদিকের বিরুদ্ধে ১০০ কোটি টাকার ক্ষতিপূরণ চেয়ে মানহানির মামলা দায়ের করা হয়েছে হবিগঞ্জের আদালতে। বুধবার (৬ মে) হবিগঞ্জের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্থানীয় এনজিও পিপলস এসিস্ট্যান্ট ফর সোশাল এডভান্সমেন্ট (পাশা)-এর নির্বাহী পরিচালক সৈয়দ হুমায়ুন কবির মামলাটি দায়ের করেন।

মামলার অপর আসামিরা হচ্ছেন- প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রিয়াদুল করিম ও হবিগঞ্জ প্রতিনিধি হাফিজুর রহমান নিয়ন।

জানা যায়, আদালতের বিচারক মোছা. তানজিনা তানিন মামলাটি আমলে নিয়ে তদন্তের নির্দেশ দেন হবিগঞ্জ ডিবি পুলিশকে।

মামলার এজাহারে বলা হয়, ৫ ফেব্রুয়ারি দৈনিক প্রথম আলো পত্রিকায় “এক ব্যক্তিনির্ভর ‘পাশা’ দিচ্ছে ১০ হাজার নির্বাচন পর্যবেক্ষক” শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। পরদিন একই বিষয়ে আরো একটি ফলোআপ সংবাদ প্রকাশ হয়। ৭ ফেব্রুয়ারি এ বিষয়ে উপসম্পাদকীয় প্রকাশ হয়।

বাদীপক্ষের অভিযোগ, ওই প্রতিবেদনে সংস্থাটির বিরুদ্ধে তথ্যবিহীন, বিভ্রান্তিকর ও মানহানিকর তথ্য উপস্থাপন করা হয়েছে। ফলে দেশ-বিদেশের দাতা সংস্থা, শুভানুধ্যায়ী ও সংশ্লিষ্ট মহলে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে এবং সংস্থাটির দীর্ঘদিনের সুনাম ক্ষুণ্ন হয়েছে। একইসঙ্গে নির্বাচন পর্যবেক্ষক নিয়োগ কার্যক্রম স্থগিত হওয়ায় আর্থিক ক্ষতির মুখেও পড়তে হয়েছে বলে দাবি করা হয়।

মামলায় আরও অভিযোগ করা হয়, প্রকাশিত সংবাদ ও সম্পাদকীয়তে সংস্থাটিকে ‘নামসর্বস্ব’, ‘নিজস্ব প্রকল্পবিহীন’ এবং ‘টাকার বিনিময়ে পর্যবেক্ষক কার্ড বিক্রির অভিযোগ রয়েছে’ এমনভাবে উপস্থাপন করা হয়েছে, যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত। এমনকি সংস্থার প্রধান কার্যালয়ের ছবি সম্পাদনা করে প্রকাশ করা হয়েছে বলেও অভিযোগ করা হয়েছে।

বাদীপক্ষের দাবি, এসব প্রতিবেদনের কারণে সংস্থাটির প্রায় ১০০ কোটি টাকার মানহানি হয়েছে। এ ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে পূর্বে লিগ্যাল নোটিশ পাঠানো হলেও সন্তোষজনক জবাব না পাওয়ায় আদালতের শরণাপন্ন হন তিনি।

বাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট শহীদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আদালত মামলাটি গ্রহণ করে হবিগঞ্জ ডিবি পুলিশকে তদন্তের দায়িত্ব দিয়েছেন।

বাংলাদেশ সময়: ২২:২২:৩০   ১১২ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


খুলনায় আজমুল হোসেন হত্যার প্রতিবাদে চুয়াডাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল
ভোলার লালমোহনে ৪৪৫ তম স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত
ভোলার লালমোহনে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে র‍্যালি
সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা

Law News24.com News Archive

আর্কাইভ