বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬



বিশৃঙ্খলা সৃষ্টির দায়ে সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি বরখাস্ত

সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্যান্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে সুপ্রিম কোর্ট কল্যাণ ট্রাস্টের সেক্রেটারি ইব্রাহীম আলম ভুঁইয়াকে বরখাস্ত করা হয়েছে। এছাড়াও কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ার মাধ্যমে বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি অভিযোগ আনা হয়েছে। মঙ্গলবার সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ থেকে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রেজিস্ট্রার জেনারেল মুহাম্মদ হাবিবুর রহমান সিদ্দিকীর সই করা ওই বিজ্ঞপ্তিতে বলা হয়, হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়া তার ফেসবুক পোস্টের মাধ্যমে প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের সম্পর্কে অগ্রহণযোগ্য ভাষা ব্যবহারপূর্বক তাদের ভাবমূর্তি ক্ষুন্ন করেছেন। তাছাড়াও তিনি ব্যক্তি স্বার্থে সুপ্রিম কোর্টের কর্মচারীদের ব্যবহার করে সামাজিক যোগাযোগমাধ্যমে ও মিডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠান, প্রধান বিচারপতি ও অন্যান্য বিচারপতিদের নামে মিথ্যা ও অসত্য কুৎসা প্রচারের মাধ্যমে প্রাতিষ্ঠানিক ভাবমূর্তি ক্ষুণ্ন করেছেন।

বিবৃতিতে আরও উল্লেখ করা হয়, তিনি সুপ্রিম কোর্ট প্রশাসনের বৈধ আদেশ পালন না করতে অন্যান্য কর্মচারীদের ইন্ধন দিয়ে অফিসে বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন। এটি দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) ইমপ্লয়িস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল, ১৯৮৩ এর ২(৪) বিধি ৩(বি) অনুযায়ী গুরুতর অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থি। বর্ণিত বিধির ৪(১) বিধি অনুযায়ী এটি অপরাধ, যার সর্বোচ্চ শাস্তি চাকরি থেকে বরখাস্তকরণ।

এই অবস্থায় দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) ইমপ্লয়িস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল, ১৯৮৩ এর ২(৪) বিধি ৩(বি) অনুযায়ী অসদাচরণ ও অফিস শৃঙ্খলা পরিপন্থি এবং এমন অভিযোগের প্রেক্ষিতে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের সহকারী রেজিস্ট্রার (দেওয়ানি-১) ইব্রাহীম আলম ভূঁইয়াকে অভিযুক্ত করে তাকে তার দায়িত্ব থেকে প্রত্যাহারপূর্বক প্রশাসন শাখায় সংযুক্ত করা হলো। সেই সঙ্গে তাকে দ্য সুপ্রিম কোর্ট অব বাংলাদেশ (হাইকোর্ট ডিভিশন) ইমপ্লয়িস (ডিসিপ্লিন অ্যান্ড আপিল) রুল, ১৯৮৩ এর ১০(১) বিধি অনুযায়ী চাকরি থেকে সাময়িকভাবে বরখাস্ত করে সাময়িক বরখাস্তকালীন তাকে সুপ্রিম কোর্টের যেকোনো কার্যক্রম থেকে বারিত করা হলো। তবে সাময়িক বরখাস্তকালীন তিনি প্রচলিত বিধি অনুযায়ী খোরাকী ভাতা প্রাপ্ত হবেন। এছাড়া এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ রয়েছে।

বাংলাদেশ সময়: ০:০১:৪৭   ১১০ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ