ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

প্রথম পাতা » দুদক » ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল
বুধবার, ৬ মে ২০২৬



ফ্ল্যাট জালিয়াতির মামলায় টিউলিপের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি পেছাল

রাজধানীর গুলশানে ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে টিউলিপ রিজওয়ানা সিদ্দিক ও সরদার মোশাররফ হোসেনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা মামলায় অভিযোগ গঠন বিষয়ে শুনানি আবার পিছিয়েছে। আগামী ২৮ জুন শুনানির নতুন তারিখ ধার্য করা হয়েছে।

বুধবার (৬ মে) ঢাকার বিশেষ জজ আদালত-৫–এর বিচারক মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন এ তারিখ ধার্য করেন। দুদকের প্রসিকিউটর মীর আহমেদ আলী সালাম এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত ১৬ এপ্রিল এ শুনানির তারিখ ধার্য ছিল। সেদিন তা পিছিয়ে নতুন তারিখ ধার্য করা হয়েছিল ৬ মে। আজ আবার শুনানির তারিখ পেছানো হলো।

টিউলিপ সিদ্দিক যুক্তরাজ্যের পার্লামেন্টের সদস্য। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র–জনতার গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বোন শেখ রেহানার মেয়ে তিনি। অন্যদিকে সরদার মোশাররফ রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) সাবেক সহকারী আইন উপদেষ্টা।

মামলায় টিউলিপ সিদ্দিক ও সরদার মোশাররফের বিরুদ্ধে দেওয়া অভিযোগপত্র গত ১৮ ফেব্রুয়ারি আমলে নেন আদালত। সেদিন তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়।

রাজধানীর গুলশানে ইস্টার্ন হাউজিং লিমিটেডের ফ্ল্যাট জালিয়াতির অভিযোগে গত বছরের ১৫ এপ্রিল মামলাটি করে দুদক।

বাংলাদেশ সময়: ২৩:৫৯:৪০   ৬৩৬ বার পঠিত  




দুদক’র আরও খবর


সাবেক ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ডিবি হেফাজতে
ভুয়া চেকে প্রায় ২০ কোটি টাকা উত্তোলন ভুয়া চেকে ২০ কোটি টাকা আত্মসাৎ: সাবেক এডিসিসহ ৫ জন কারাগারে, সাবেক ডিসির বিরুদ্ধে পরোয়ানা
ইউসিবিএলের ২৫ কোটি টাকা আত্মসাৎ: সাইফুজ্জামান চৌধুরী জাবেদসহ ৩৬ জনের মামলার রায় ১৯ নভেম্বর
আসিফ মাহমুদের বিরুদ্ধে দুদকের সংবাদ সম্মেলনের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
ঘুষের এক লাখ টাকাসহ দুদকের হাতে গ্রেপ্তার সার্ভেয়ার দুই দিনের রিমান্ডে
সন্ত্রাসবিরোধী আইনের মামলায় গ্রেপ্তার দেখানো হলো দিলীপ আগরওয়ালাকে
জনতা ব্যাংক জনতা ব্যাংক থেকে ১১২১ কোটি টাকা আত্মসাৎ: সালমান এফ রহমানের বিরুদ্ধে ৩ মামলার অনুমোদন দুদকের
দুদকের মামলায় গ্রেপ্তার দিলীপ আগরওয়ালা
দুর্নীতির মামলায় সাজাপ্রাপ্ত শওকত আজিজ রাসেল কারাগারে
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী কামালসহ ৪ জনের বিরুদ্ধে চার্জ শুনানি পেছাল

Law News24.com News Archive

আর্কাইভ