মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬

সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট
মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬



সব প্রতিষ্ঠানে প্রতিবন্ধীদের জন্য র‍্যাম্প বাধ্যতামূলক চেয়ে রিট

সব সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রতিবন্ধী ব্যক্তিদের চলাচলের সুবিধার্থে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট করা হয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার ফাহমিদা আখতার জনস্বার্থে এ রিটটি করেন।

রিটে আইন মন্ত্রণালয় সচিব, স্বরাষ্ট্র মন্ত্রণালয় সচিব, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয় সচিব, স্থানীয় সরকার সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

রিটে প্রতিবন্ধী ব্যক্তিদের সাংবিধানিক এবং মানবাধিকার সুরক্ষার লক্ষ্যে সকল সরকারি ও বেসরকারি স্থাপনায় প্রবেশ নিশ্চিতে র‍্যাম্প স্থাপন বাধ্যতামূলক করে আইন প্রণয়ন ও তা কার্যকর করতে বলা হয়েছে। প্রতিবন্ধী ব্যক্তির অধিকার ও সুরক্ষা আইন, ২০১৩-এর পূর্ণ ও কার্যকর বাস্তবায়ন নিশ্চিত করতে বলা হয়েছে রিটে।

একটি গণমাধ্যমে ‘ঢাকায় প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য চলাচল এখনও অনেক সময়ই অপ্রবেশযোগ্য থেকে যায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন সংযুক্ত করে এ রিট করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১:০২:০৮   ১২ বার পঠিত