রংপুরে পুলিশ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম পাতা » সারাদেশ » রংপুরে পুলিশ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড
মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬



রংপুরে পুলিশ হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

রংপুরে পুলিশের এএসআই পিয়ারুল ইসলাম হত্যা মামলায় আসামি পারভেজ রহমান পলাশকে (২৬) মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। সোমবার (১৩ এপ্রিল) দুপুরে রংপুর অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত পলাশ রংপুর নগরীর বাহার কাছনা তেলীপাড়ার জাহিদুল ইসলামের ছেলে। রায় ঘোষণার সময় আসামি পলাশ আদালতে উপস্থিত ছিলেন।

এসব তথ্য নিশ্চিত করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল হাদী বেলাল। তিনি জানান, ২০২১ সালের ২৫ সেপ্টেম্বর নগরীর সাহেবগঞ্জ এলাকায় পলাশ নামের এক মাদকসেবীকে গাঁজাসহ আটক করে। এ সময় পলাশ তার কাছে থাকা চাকু দিয়ে এএসআই পিয়ারুলের বুকে আঘাত করে। এতে পিয়ারুল গুরুতর আহত হলে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় এএসআই পিয়ারুল ইসলামের মৃত্যু হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে হত্যা ও মাদক আইনে পৃথক দুটি মামলা দায়েরসহ আসামি পারভেজ রহমান পলাশকে গ্রেপ্তার করে।

১৮ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণসহ উভয়পক্ষের আইনজীবীদের যুক্তি-তর্ক শেষে সোমবার দুপুরে অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালতের বিচারক মার্জিয়া খাতুন আসামী পারভেজ রহমান পলাশের মৃত্যুদণ্ডসহ ১০ হাজার টাকা অর্থদণ্ডের রায় দেন। এছাড়া আরও দুটি ধারায় অপরাধ প্রমাণিত হওয়ায় ৫ বছরের সশ্রম কারাদণ্ডের আদেশ দেন আদালত।

অতিরিক্ত সরকারি কৌসুলি আব্দুল হাদী বেলাল বলেন, পুলিশ হত্যা মামলায় আসামীর মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। ন্যায় বিচার পাওয়ায় নিহতের পরিবার সন্তোষ প্রকাশ করেছেন।

আসামিপক্ষের আইনজীবী আব্দুল্লাহ আল মামুন বলেন, এই রায়ে আসামিপক্ষ সন্তুষ্ট নয়। তারা উচ্চ আদালতে যাবেন।

বাংলাদেশ সময়: ৪:১৩:২৮   ১০০ বার পঠিত  




সারাদেশ’র আরও খবর


সাংবাদিক পরিচয়ে চাঁদাবাজির অভিযোগ, আলমডাঙ্গায় ভূয়া সাংবাদিককে ১৫ দিনের কারাদণ্ড
চুয়াডাঙ্গায় মাসিক আইনশৃঙ্খলা কমিটির সভা মাদক, চোরাচালান ও বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর হওয়ার নির্দেশ
গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে শহিদদের ঋণ শোধ করতে হবে —পানিসম্পদ মন্ত্রী
১২ বছরের সেই শিশুর গর্ভে জন্ম নেওয়া নবজাতকের ডিএনএ নমুনা সংগ্রহ
রাষ্ট্র হারলেও সাধারণ নাগরিকের ন্যায়বিচার নিশ্চিত হওয়াই স্বস্তি: অ্যাটর্নি জেনারেল
সাবেক তথ্য প্রতিমন্ত্রী মুরাদকে হাজির করতে আদালতের বিজ্ঞপ্তি
সিলেটে এনসিপি’র গাড়িতে হামলাকে ঘিরে উত্তেজনা
‘আমার সম্পর্কে পুলিশ কমিশনারকে জিজ্ঞেস করেন’— বলা সেই ডেভিড ইমন গ্রেপ্তার
ময়মনসিংহে স্বামীকে হত্যার দায়ে দ্বিতীয় স্ত্রীর যাবজ্জীবন
পুলিশের বিশেষ অভিযানে ৩ মাসে গ্রেপ্তার ৩৯ হাজার

Law News24.com News Archive

আর্কাইভ