ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন

প্রথম পাতা » সুপ্রিমকোর্ট » ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন
বুধবার, ৮ এপ্রিল ২০২৬



ইডেন ছাত্রলীগ সভাপতি রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন

হত্যাচেষ্টা মামলায় নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের ইডেন মহিলা কলেজ শাখার সভাপতি তামান্না জেসমিন রিভার জামিন স্থগিত চেয়ে আবেদন করা হয়েছে।

মঙ্গলবার আপিল বিভাগে এই আবেদন করে রাষ্ট্রপক্ষ। বিষয়টি আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি হবে আগামী ১০ মে।

এর আগে গতকাল সোমবার এক মামলায় জামিন জান রিভা। হাইকোর্টের বিচারপতি মো. আতোয়ার রহমান ও বিচারপতি মো. সগীর হোসেনের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন। একইসঙ্গে এ বিষয়ে রুল জারি করা হয়েছে।

এর আগে, রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর অভিযোগে ২০২৪ সালের ১৬ ডিসেম্বর তামান্না জেসমিন রিভাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।

জানা যায়, জুলাইয়ের ছাত্র আন্দোলনের সময় তিনি ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান। পরবর্তীতে দীর্ঘ সময় জনসম্মুখে অনুপস্থিত থাকার পর তাকে আটক করা হয়।

বিতর্কিত কর্মকাণ্ডের জন্য আলোচিত ছিলেন তামান্না জেসমিন। বিশেষ করে শিক্ষার্থী নির্যাতন ও হল বাণিজ্যের ঘটনা তাকে সামনে নিয়ে আসে।

রিভা ইডেন কলেজের মার্কেটিং বিভাগের ২০০৯-১০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ছিলেন। এক যুগ ধরে তিনি ইডেনের ছাত্রীনিবাসে থাকতেন। জুলাইয়ের ছাত্র আন্দোলনে ক্যাম্পাস ছেড়ে আত্মগোপনে চলে যান রিভা। এরপর তাকে জনসম্মুখে আর দেখা যায়নি।

বাংলাদেশ সময়: ০:২৫:২২   ১৬২ বার পঠিত  




সুপ্রিমকোর্ট’র আরও খবর


সহকারী অ্যাটর্নি জেনারেল পদে নিয়োগ পেলেন এম. মনিরুজ্জামান
১০ কার্যদিবসে অর্ধ লাখেরও বেশি পুরাতন মামলা নিষ্পত্তি হাইকোর্ট বিভাগের
নির্দিষ্ট মামলা না থাকলে ‘শ্যোন অ্যারেস্ট’ নয়, হাইকোর্টের আদেশ স্থগিত
দুই মামলায় জামিন পেলেন ব্যারিস্টার সুমন
পাউরুটিতে ক্যান্সারের উপাদান পটাশিয়াম ব্রোমেটের ব্যবহার বন্ধে রিট
যানবাহনের ফিটনেস সনদ প্রদর্শনের নির্দেশ নয় কেন, হাইকোর্টের রুল
ওসমান হাদি হত্যা মামলা: আসামি ফয়সালের স্ত্রীর জামিন নামঞ্জুর
এমএফএসের ‘অতিরিক্ত’ সার্ভিস চার্জের বৈধতা নিয়ে হাইকোর্টের রুল
রাজধানীর বাসাবাড়ি থেকে ভ্যানে ময়লা নেওয়ার ফি আদায় বন্ধে রিট
বুধবার হাইকোর্টে মামলার শুনানি বিএফআইইউর তদন্তে ইসলামী ব্যাংক দখল ও শেয়ার কেলেঙ্কারিতে সাহাবুদ্দিনসহ ২১ জনের সংশ্লিষ্টতার তথ্য

Law News24.com News Archive

আর্কাইভ